বিশ্ববাসীকে রোহিঙ্গাদের পাশে দাঁড়াতেই হবে : জর্ডানের রানি

প্রকাশঃ

Spread the love

জর্ডানের রানি রানিয়া আল আবদুল্লাহ বলেছেন, শুধু মানবিক কারণে নয়, ন্যায় বিচারের স্বার্থে মিয়ানমার থেকে নির্যাতনের মুখে পালিয়ে আসা সংখ্যালঘু রোহিঙ্গাদের পাশে বিশ্ববাসীকে দাঁড়াতেই হবে। তিনি বলেন, বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে সে মানবিকতা দেখিয়েছে এজন্য তাদের ধন্যবাদ জানায়।
একইসঙ্গে রোহিঙ্গা ইস্যুতে জর্ডান ভবিষ্যতে বাংলাদেশকে পাশে থাকবে বলেও জানান তিনি।

কক্সবাজারে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন জর্ডানের রানি। এসময় মিয়ানমারের রোহিঙ্গা নিধনকে গণহত্যা আখ্যায়িত করে জর্ডান সরকারের পক্ষ থেকে নিন্দা জানান তিনি।

সোমবার বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে সরাসরি উখিয়ার কুতুপালংয়ে পৌঁছে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন জর্ডানের রানি রানিয়া আল আবদুল্লাহ। এসময় তিনি মিয়ানমার থেকে নির্যাতনের শিকার হয়ে পালিয়ে এসে আশ্রয় নেওয়া রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুদের অবস্থা দেখেন। পরে কুতুপালং এ জাতিসংঘের যেসব সংস্থা রোহিঙ্গাদের সাহায্য করছে, তাদের সাথে বৈঠকে করেন। রানি রানিয়া আল আবদুল্লাহ ক্যাম্পে ইউএনএইচসিআরের পরিচালিত রোহিঙ্গা শিশুদের লার্নিং স্কুলও পরিদর্শন করেন। এছাড়া বিভিন্ন ত্রাণ বিতরণের কার্যক্রম পদিরর্শন করেন তিনি।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট মিয়ানমারের সর্বশেষ সহিংসতার শুরুর পর থেকে এখন পর্যন্ত ৫ লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে।

image_pdfimage_print

সর্বশেষ

২০ ওভারের ক্রিকেটে সবার আগে ৭০০ উইকেটের চূড়ায় রশিদ

0
বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৭০০ উইকেটের অবিশ্বাস্য এক উচ্চতায় পৌঁছালেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। সোমবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতের...

আমিরাতকে হারিয়ে সুপার এইটের লড়াইয়ে টিকে রইল আফগানিস্তান

0
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টানটান উত্তেজনার ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৫ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। এই জয়ের ফলে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে যাওয়ার...

দলে যোগ দিতে ঢাকায় সুইডেনের আনিকা

0
আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার।...

কানাডায় স্কুলে গুলি, নিহত ১০

0
কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের উত্তর-পূর্বাঞ্চলের একটি উচ্চবিদ্যালয়ে গুলিবর্ষণের ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। পুলিশ আরও জানায়, যাকে হামলাকারী বলে মনে করা...

শপথ অনুষ্ঠান ঘিরে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

0
সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি আন্তর্জাতিক খেলা চট্টগ্রাম প্রতিদিন বাংলানিউজ স্পেশাল সারাদেশ তথ্যপ্রযুক্তি ফিচার বিনোদন রাশিফল শিল্প-সাহিত্য লাইফস্টাইল ইসলাম মুক্তমত প্রবাসে বাংলাদেশ আইন ও...