ভারতীয় দুই যুদ্ধবিমান ‘ভূপাতিত’, ২ পাইলটকে আটকের দাবি পাকিস্তানের

প্রকাশঃ

Spread the love

কাশ্মীরে আকাশ সীমানা লঙ্ঘন করায় ভারতের দুইটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। একই সঙ্গে ভূপাতিত বিমান থেকৈ দুই পাইলটকে আটকের কথাও জানিয়েছে দেশটির সেনাবাহিনী। খবর দ্য ডনের।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর(আইএসপিআর) এর ডিজি মেজর জেনারেল আসিফ গফুর টুইট বার্তায় জানান, পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করলে ভারতীয় দুটি যুদ্ধবিমানে গুলি চালায় পাকিস্তানি বিমান বাহিনী। এতে ভারতের একটি বিমান দেশটি অধিকৃত কাশ্মীরে বিধ্বস্ত হয় এবং অন্যটি পাকিস্তানের সীমানায় ভূপাতিত হয়। আর এই ভূপাতিত বিমানটির পাইটলকে আটক করেছে পাকিস্তানে আইনশৃঙ্খলা বাহিনী।
যদিও ডনের প্রতিবেদনে বলা হয়, টুইট বার্তার এক ঘণ্টা পর মেজর জেনারেল আসিফ গফুর এক সংবাদ সম্মেলনে জানান, দু’জন পাইলটকে আটক করা হয়েছে।

এদিকে, পাকিস্তানের পরারাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মোহাম্মদ ফয়সাল জানিয়েছেন, পাকিস্তানের এই শক্তি প্রদর্শনের একমাত্র উদ্দেশ্য আমাদের আত্মরক্ষার অধিকার এবং সক্ষমতা প্রদর্শন করা। আমরা উত্তেজনা বাড়াতে চাই না, কিন্তু কেউ আমাদের জন্য হুমকি হয়ে দাঁড়ালে তা যে আমরা সম্পূর্ণরুপে মোকাবেলা করতে প্রস্তুত এটাই তার প্রমাণ।

image_pdfimage_print

সর্বশেষ

নতুন কূপ খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

0
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডে নতুন একটি কূপের খনন কাজ শুরু করেছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে তিতাস...

নারী আন্দোলন শক্তিশালী হলেই রাজনৈতিক ক্ষমতায়ন সম্ভব

0
নারী আন্দোলন গড়ে তোলা এবং তা আরও শক্তিশালী করার মধ্য দিয়েই নারীর রাজনৈতিক ক্ষমতায়ন সম্ভব বলে মন্তব্য করেছেন বক্তারা। নারীপক্ষের অবহিতকরণ সভায় তারা বলেন,...

মনোনয়ন ফরম কিনে ফেরার পথে যুবলীগ নেতা গ্রেপ্তার

0
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে মনোনয়ন ফরম কিনে ফেরার পথে ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ...

বিদেশে থাকা দুই অনলাইন অ্যাক্টিভিস্টের প্ররোচনায় আমি গ্রেপ্তার: আনিস আলমগীর

0
বিদেশে থাকা দুজন অনলাইন অ্যাক্টিভিস্টের প্ররোচনায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন...

সুপ্রিম কোর্টের ক্যান্টিনে আগুন

0
রাজধানীর রমনায় সুপ্রিম কোর্টের ক্যান্টিনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার (১৫ ডিসেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটে...