ভ্যাট হয়রানির অভিযোগ! লক্ষ্মীপুরে দোকান বন্ধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ

প্রকাশঃ

Spread the love

ভ্যাট কর্মকর্তাদের বিরুদ্ধে হয়রানির অভিযোগে দোকান বন্ধ করে বিক্ষোভ করেছে লক্ষ্মীপুর শহরের বিক্ষুদ্ব ব্যবসায়ীরা।

১৯ ডিসেম্বর (সোমবার) বিকেল সাড়ে ৩ টার দিকে শহরের আজিম শাহ মার্কেট এলাকায় অভিযানে নামে জেলা কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কর্মকর্তারা। এসময় ব্যবসায়ীদের প্রতিষ্ঠানের ক্যাশ খুলে হিসাব খাতা, ক্যাশ মেমো ও অর্ডার কপি জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ করেন ব্যবসায়ীরা। এঘটনায় দোকানপাট বন্ধ করে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা রাস্তায় বিক্ষোভ করতে থাকে। একপর্যায়ে বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বিষয়টি সমাধানের আশ্বাস দিলে ব্যবসায়ীরা বিক্ষোভ তুলে নেন।

জানা যায়, বিকেলে লক্ষ্মীপুর বিভাগীয় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জে এম শোয়াইব রুমীর নেতৃত্বে সহকারী রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ শাহাদাত হোসেনসহ ৪/৫ জন সদস্য লক্ষ্মীপুর শহরে অভিযানে নামে। এসময় তাঁরা রিয়া এন্টারপ্রাইজ, নিউ লক্ষ্মীপুর পর্দা গ্যালারী, মেঘনা এন্টারপ্রাইজ ও ম্যাক ওয়াল্ড নাম প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে হিসাব খাতা, ক্যাশ মেমো ও অর্ডার কপি জোরপূর্বক নিয়ে যায়।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, কোন কারণ ছাড়াই হঠাৎ ভ্যাট কর্মকর্তারা তাদের প্রতিষ্ঠানে অভিযানের নামে দোকানের ভিতর ঢুকে পড়ে। এসময় প্রতিষ্ঠানের হিসাব খ্যাতা ও প্রয়োজনীয় কাগজ পত্র নিয়ে যায় কর্মকর্তারা। ব্যবসায়ী মোহাম্মদ বাবলু জানান, আমি দোকানে ছিলাম না, ভ্যাট কর্মকর্তারা আমার প্রতিষ্ঠানে ঢুকে পড়ে। এসময় কর্মচারীরা একটু অপেক্ষা করতে বলে। কিন্তু তাঁরা অপেক্ষা না করে আমার দোকানের হিসাবের খ্যাতাসহ যাবতীয় কাগজপত্র নিয়ে যায় এবং কর্মচারীদের সাথে খারাপ আচরণ করে।

নিউ লক্ষ্মীপুর পর্দা গ্যালারী প্রোপ্রাইটর মোহাম্মদ হাছান জানান, ভ্যাট কর্মকর্তারা আমার প্রতিষ্ঠানে ঢুকে কর্মচারীদের সাথে খারাপ আচরণ করেন। এসময় আমার প্রতিষ্ঠানের ক্যাশ থেকে গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়। নিয়ম অনুযায়ী ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাশে ভ্যাট অফিসারদের হাত দেয়ার অধিকার নেই। আমি এসব কর্মকর্তার বিচার চাই।

লক্ষ্মীপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, ভ্যাট অভিযানের ঘটনায় ব্যবসায়ীরা ক্ষুদ্ধ হয়ে দোকান বন্ধ করে বিক্ষোভ নিয়ে রাস্তায় নামে। এসময় বিক্ষুদ্ধ ব্যবসায়ীদের শান্ত করি এবং ভ্যাট কর্মকর্তাদের সাথে কথা বলি। আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে।

এবিষয়ে লক্ষ্মীপুর বিভাগীয় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জে এম শোয়াইব রুমী জানা, আমরা কিছু ব্যবসা প্রতিষ্ঠান থেকে হিসাব খাতা, ক্যাশ মেমো ও অর্ডার কপি নিয়ে আসি। তবে কারো সাথে খারাপ আচারণ করা হয়নি।

image_pdfimage_print

সর্বশেষ

অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল

0
তারাগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ...

প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা

0
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এক মাস মেয়াদ পূর্ণ হলো। এই অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা করেছেন প্রধানমন্ত্রী।...

ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য

0
খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন। মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের...

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

0
লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার...

হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

0
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা...