যুক্তরাষ্ট্র বন্দুকহামলায় পুলিশ কর্মকর্তাসহ ৫ জন নিহত

প্রকাশঃ

Spread the love

যুক্তরাষ্ট্রে বন্দুকহামলায় অফ-ডিউটি পুলিশ কর্মকর্তাসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে দেশটির পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (১৩ অক্টোবর) নর্থ ক্যারোলাইনার রাজধানী রালেইতে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এ ঘটনার পর অভিযুক্ত ব্যক্তির খোঁজে নিরাপত্তা সংস্থাগুলো ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে এবং এতে করে শহরের একটি অংশ কার্যত বন্ধ করে দেওয়া হয়। পরে অবশ্য একজন সন্দেহভাজনকে গ্রেফতার করে কর্তৃপক্ষ।  স্থানীয় মেয়র মেরি-অ্যান বাল্ডউইন সংবাদ সম্মেলনে বলেছেন, বন্দুকহামলায় অন্য এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত দুজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ঘটনার বিস্তারিত কিছু জানাননি তিনি।

গোলাগুলির এ ঘটনার বিস্তারিত বিবরণ অবশ্য মেরি অ্যান দেননি। তবে তিনি বলেন, ‘আমাদের আরও কিছু কাজ করতে হবে। আমাদের অবশ্যই আমেরিকায় এ নির্বোধ সহিংসতা বন্ধ করতে হবে। আমাদের অবশ্যই বন্দুক সহিংসতাকে মোকাবিলা করতে হবে।’

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার বিকাল ৫টার পর শহরের নিউস রিভার গ্রিনওয়ের কাছে গোলাগুলির এ ঘটনা ঘটে। এর প্রায় তিন ঘণ্টা পরে পুলিশ একজন সন্দেহভাজনকে ‘একটি বাড়ির মধ্যে আটকাতে সক্ষম হয়’। তবে তাকে এখনো হেফাজতে নেওয়া হয়নি বলে জানিয়েছেন বাল্ডউইন।

অবশ্য রেলিগ পুলিশ পরে টুইটারে দেওয়া এক বার্তায় জানায়, ‘সন্দেহভাজন ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে।’ডব্লিউটিভিডি টেলিভিশন জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তিকে লম্বা বন্দুকধারী একজন শেতাঙ্গ কিশোর বলে মনে করা হচ্ছে।

image_pdfimage_print

সর্বশেষ

নতুন কূপ খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

0
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডে নতুন একটি কূপের খনন কাজ শুরু করেছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে তিতাস...

নারী আন্দোলন শক্তিশালী হলেই রাজনৈতিক ক্ষমতায়ন সম্ভব

0
নারী আন্দোলন গড়ে তোলা এবং তা আরও শক্তিশালী করার মধ্য দিয়েই নারীর রাজনৈতিক ক্ষমতায়ন সম্ভব বলে মন্তব্য করেছেন বক্তারা। নারীপক্ষের অবহিতকরণ সভায় তারা বলেন,...

মনোনয়ন ফরম কিনে ফেরার পথে যুবলীগ নেতা গ্রেপ্তার

0
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে মনোনয়ন ফরম কিনে ফেরার পথে ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ...

বিদেশে থাকা দুই অনলাইন অ্যাক্টিভিস্টের প্ররোচনায় আমি গ্রেপ্তার: আনিস আলমগীর

0
বিদেশে থাকা দুজন অনলাইন অ্যাক্টিভিস্টের প্ররোচনায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন...

সুপ্রিম কোর্টের ক্যান্টিনে আগুন

0
রাজধানীর রমনায় সুপ্রিম কোর্টের ক্যান্টিনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার (১৫ ডিসেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটে...