আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
দলীয় শৃঙ্খলাবিরোধী কার্যক্রমের সঙ্গে জড়িত থাকায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আহবায়কসহ ৫ নেতাকে পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। জেলা বিএনপির আহবায়ক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সদস্য সচিব সাহাব উদ্দিন সাবুসহ তিন নেতা এ অব্যাহতি পত্রে স্বাক্ষর করেন বলে জানা গেছে।
সোমবার(২৮ নভেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আ্যডভোকেট হাছিবুর রহমান হাছিব।অব্যাহতি প্রাপ্তরা হলেন- রামগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক এমপি নাজিম উদ্দিন আহম্মেদ, সদস্য সাহাবুদ্দিন তুর্কি, আবদুর রহিম ভিপি, পৌর বিএনপির সদস্য সচিব মিয়া মো. আলমগীর, পৌর বিএনপির সাবেক আহবায়ক জাকির হোসেন মোল্লা।
দলীয় সূত্র জানায়, ওই ৫ নেতার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের দায় জেলা বিএনপির দলীয় প্যাডে অব্যাহতি পত্র লিখে অব্যাহতি পাওয়া নেতৃবৃন্দের হোয়াটস আ্যাপ নাম্বারে প্রেরণ করা হয়। এর আগে ১২ নভেম্বর অব্যাহতিপ্রাপ্ত নেতাদেরকে ৭ দিনের সময় দিয়ে কারন দর্শানোর নোটিশ দেয় জেলা বিএনপি। যথাসময়ে নোটিশের জবাবও দেয়া হয়। তবে সন্তোস জনক কোন জবাব দেয়া হয়নি বলে তাদেরকে দল থেকে অব্যাহতি প্রদান করা হয়।
জানতে চাইলে রামগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ও লক্ষ্মীপুর-১ আসনের সাবেক এমপি নাজিম উদ্দিন আহম্মেদ অব্যাহতিপত্র প্রাপ্তি স্বীকার করে মুঠোফোনে জানান, জেলা বিএনপির কয়েক নেতা একপেশে সিদ্ধান্ত নিয়ে তাদেরকে অন্যায়ভাবে অব্যাহতি দিয়েছে। এ বিষয়ে তারা কেন্দ্রীয় কমিটির কাছে আপিল পত্র পাঠাবেন বলে জানান তিনি। এসময় তিনি আরও জানান, গত কয়েকমাস আগে উপজেলা বিএনপির সদস্য সচিব মাহাবুবুল আলম বাহারকে অব্যাহতি দিয়ে কেন্দ্র থেকে চিঠি পাঠানো হয়। কিন্তু জেলা কমিটি কেন্দ্রের নির্দেশনা উপেক্ষা করে তাকে স্বপদে বহাল রাখে। এতে নেতা-কর্মীদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক নেতা-কর্মীরা জানায়, ৫ নেতাকে অব্যাহতি দিয়ে অবিচার করেছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। এছাড়া এমন সিদ্ধান্ত সামনে আন্দোলন সংগ্রাম সহ জাতীয় নির্বাচনে বিরূপ প্রভাব ফেলবে বলে মত প্রকাশ করেন এসব নেতা-কর্মীরা।
জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আ্যডভোকেট হাছিবুর রহমান জানান, বিভিন্ন সময়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সিনিয়র নেতাদের বিরুদ্ধে কুৎসা রটনাসহ একাধিক অভিযোগে সংগঠনের নিয়ম মেনে তাদেরকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। দলের বৃহত্তর স্বার্থ সংরক্ষনে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত যথার্থ হয়েছে বলে তিনি জানান।
রামগঞ্জে বিএনপির সাবেক এমপি সহ ৫ নেতাকে দল থেকে অব্যাহতি
প্রকাশঃ
সর্বশেষ
ইরানের হামলায় জর্ডানে একাধিক ড্রোনসহ মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত
তবে ইরানের এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা জর্ডানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা স্বাধীনভাবে যাচাইযোগ্য তথ্য প্রকাশ করা হয়নি। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র...
নজরুলকে দল থেকে ‘শাস্তি’, এমপি পদের কী হবে?
দলের বহিষ্কারাদেশে বলা হয়েছে, সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিষয়ে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে। তাকে গঠনতন্ত্রের ৬২...
একইসঙ্গে ভারত-চীনকে কাছে টানছে বাংলাদেশ : বিবিসির রিপোর্ট
প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টার মাঝেই ধাবমান অর্থনীতিকে চাঙ্গা করতে চীনের বড় বিনিয়োগ ও কৌশলগত অংশীদারিত্ব অর্জনে সচেষ্ট...
আজ কেন নীল জার্সিতে খেলবে আর্জেন্টিনা
কিছু ম্যাচ থাকে, যার গল্প পরিসংখ্যানের খাতায় নয়, লেখা থাকে মানুষের স্মৃতিতে। পরিসংখ্যান শুধু সংখ্যা দেখায়, স্মৃতিতে বেঁচে থাকে ইতিহাস। আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের সঙ্গে জড়িয়ে...
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সময় বেঁধে দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে সময় বেঁধে দিয়ে রাজধানীর শাহবাগ মোড় থেকে সরে গেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বুধবার সন্ধ্যা ছয়টা...








