রামগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত শামছুল ইসলাম (সুমন)

প্রকাশঃ

Spread the love

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মরহুম নুরুল ইসলাম এর সুযোগ্য পুত্র শামছুল ইসলাম (সুমন ) রামগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

২০২১ সালে ২৮ শে নভেম্বর রামগঞ্জ উপজেলার চন্ডীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। এরপর পরিষদের সকল সদস্যদের নিয়ে বিভিন্ন ওয়ার্ড ভিত্তিক সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ গ্রহণ এবং ইউনিয়ন পরিষদ কর্তৃক জন্মনিবন্ধন, চেয়ারম্যান সার্টিফিকেট, ওয়ারিশ সনদসহ সকল সেবা দ্রুততার সহিত দেয়ার ব্যবস্থা গ্রহণ করেন। স্থানীয় সরকার বিভাগের ২০২১-২০২২ অর্থবছরের কর্মদক্ষতার মূল্যায়নে এবং ইউনিয়নে উন্নয়নমূলক কাজে বিশেষ অবদান রাখায় ১০ জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে এবং স্বচ্ছতাভাবে কাজ করায় শামছুল ইসলাম সুমনকে উপজেলার ইউনিয়ন শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
তার এ অর্জনএ স্থানীয় সরকার মন্ত্রনালয় থেকে চন্ডিপুর ইউনিয়ন এর উন্নয়নমুলক কাজের জন্য বিশেষ অর্থ বরাদ্দ প্রাপ্ত হবেন।

চন্ডিপুর ইউনিয়নের ইউপি সচিব জনাব শফিকুল ইসলাম ও গন্যমান্য বেশ কয়েকজন চেয়ারম্যানের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে জানান, যে কোন সমস্যায় লোকজন ইউনিয়ন পরিষদে গেলে চেয়ারম্যান আন্তরিকতার সঙ্গে দ্রুত সমাধান করে দেন এবং শুরু থেকে পরিষদের যে কোন উন্নয়ন কাজ, বয়স্কভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ সরকারি যে কোন কর্মসূচিতে ও গ্রাম আদালতে অভিযোগ সমাধানে সকল সদস্যদের সাথে সমন্বয় করে সমাধান করে থাকেন।

চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল ইসলাম সুমন বলেন, আমার বাবাও অত্র ইউনিয়নের একজন জনপ্রিয় চেয়ারম্যান হিসেবে জনগণের সেবা করে গেছেন। আমিও আমার বাবার মতো জনগণের সেবা করে যেতে চাই। কতটুকু সফল হতে পেরেছি সেটা জনগণ বিচার করবে। উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান ও যেসব সম্মাননা পেয়েছি এগুলো ইউনিয়নবাসীর অর্জন। তারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে এবং সহযোগিতা না করলে আমার দ্বারা এ সম্মাননা অর্জন করা সম্ভব হতো না।

image_pdfimage_print

সর্বশেষ

হরমুজে জাহাজ পাহারা দেয়ার কার্যক্রম ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণা ট্রাম্পের

0
সংঘাত শুরু হওয়ার পর থেকে প্রণালীটি কার্যত বন্ধ রয়েছে, যা বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল সরবরাহ আটকে দিয়েছে এবং একটি বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি...

মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে জার্মানির প্রতিক্রিয়া

0
এদিকে, ‘ইউরোপে, বিশেষ করে জার্মানিতে, মার্কিন সেনাদের উপস্থিতি যুক্তরাষ্ট্র ও আমাদের উভয়ের স্বার্থ রক্ষা করে।’ শনিবার সিএনএন-কে দেয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলেছেন পিস্টোরিয়াস।   পিস্টোরিয়াস...

যুদ্ধের মাঝেও মধ্যপ্রাচ্যে বাড়ছে বাংলাদেশি জনশক্তি রফতানি

0
ইরান যুদ্ধের মধ্যেও মধ্যপ্রাচ্যে জনশক্তি রফতানি বাড়িয়েছে বাংলাদেশ। চলতি বছরের প্রথম চার মাসেই বৃহত্তর চট্টগ্রাম থেকে ৭৪ হাজারের বেশি জনশক্তি বিদেশে গেছে। তবে সৌদি...

৯ ঘণ্টার ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

0
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি...

স্পিকারের সঙ্গে ইইউর প্রধান নির্বাচন পর্যবেক্ষকের সাক্ষাৎ

0
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান নির্বাচন পর্যবেক্ষক ইভার্স আইজাবস।   এ সময় হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘ত্রয়োদশ...