রামগতিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ,আটক ১

প্রকাশঃ

Spread the love

লক্ষ্মীপুর:
লক্ষীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডারের শিক্ষা গ্রামে ৭ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভিকটিমকে ভর্তি করা হয়েছে। তার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানান চিকিৎসক। এ ঘটনায় স্থানীয় বখাটে যুবক ও ধর্ষণে অভিযুক্ত মো. মোহনকে আটক করেছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার দুপুরে প্রাইভেট পড়তে যাওয়ার সময় শিশুটিকে বাগানে নিয়ে ওই বখাটে যুবক তাকে ধর্ষন করে বলে পরিবারের অভিযোগ।
ভিকটিমের মা জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বাড়ীর পাশে প্রাইভেট পড়তে যাওয়ার সময় পার্শবর্তী মোহন নামের এক বখাটে শিশুটিকে বাগানে নিয়ে ধর্ষন করে এবং তাকে মেরে ফেলার ভয় দেখায়। সে বিষয়টি প্রথমে জানায়নি পরে সে ব্যাথা অনুভব করলে বিষয়টি জানায়। এ ঘটনার বিচার দাবী করেন তিনি।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো: ইউসুফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভিকটিমের বাবা বাদী হয়ে থানায় মামলার পক্রিয়া চলছে।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, ভিকটিমের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। সে চিকিৎসাধীন আছে।

image_pdfimage_print

সর্বশেষ

অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল

0
তারাগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ...

প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা

0
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এক মাস মেয়াদ পূর্ণ হলো। এই অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা করেছেন প্রধানমন্ত্রী।...

ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য

0
খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন। মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের...

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

0
লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার...

হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

0
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা...