রাষ্ট্রকে ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে ….. আ স ম রব

প্রকাশঃ

Spread the love

লক্ষ্মীপুর:

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, সংবিধান হচ্ছে জনগণের অভিপ্রায়ের বহি:প্রকাশ। উচ্চ আদালত কর্তৃক সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়কে কেন্দ্র করে সরকার এবং সরকারী দল যে সকল বক্তব্য-কর্মকান্ড পরিচালনা করছে তার মধ্যদিয়ে সংবিধানের বিরুদ্ধে তাদের অনাস্থাই প্রকাশ পাচ্ছে। বিচার বিভাগের সাথে সরকারের স্ব-ঘোষিত যুদ্ধ রাষ্ট্রকে ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। যা দেশবাসীর কাম্য নয়। সংবিধানের আওতায় থেকেই রাষ্ট্র পরিচালনা করতে হবে-সংবিধান বর্হিভূতভাবে নয়।

রব বলেন, রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান দুর্বল ও অকার্যকর হয়ে যাওয়ার পথে। যা থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে শাসন-প্রশাসনে আমূল সংস্কার। জেএসডি উত্থাপিত ১০ দফাই আমূল সংস্কারের কর্মসূচী। এই কর্মসূচী বাস্তবায়নের কোন বিকল্প নেই।

সোমবার (৪সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুরের রামগতিতে  ৮নং বড়খেরী ইউনিয়ন ও ৯নং চর গাজী ইউনিয়ন জেএসডি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মীর গোলাম আজম ফারুক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেএসডি সহ-সভাপতি বেগম তানিয়া রব, এ্যাড. সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, এ্যাড. কাউছার নিয়াজী, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, শাহদাত হোসেন নিরব, লোকমান হোসেন বাবলু, বোরহান উদ্দিন রোমান, ইঞ্জি. মনিরুল ইসলাম মিঠু, এহসান রিয়াজ, আবদুলাহ আল নোমান, আসিবুল ইসলাম রিয়াজসহ রামগতি উপজেলা জেএসডি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

image_pdfimage_print

সর্বশেষ

চীন-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বাস্তবায়নে আশাবাদী ইয়াও ওয়েন

0
সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্রাটেজিক স্টাডিজে কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম, জয়েন্ট ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিস্তা মহাপরিকল্পনা এবং চীন-বাংলাদেশ...

হাসপাতালের বেডে রোগীর মাথায় পড়ল অক্সিজেন সিলিন্ডার, সঙ্গে সঙ্গেই মৃত্যু

0
নিহতের স্বজনদের অভিযোগ, শারীরিক অসুস্থতার কারণে দুই দিন আগে মিজানুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার অক্সিজেনের প্রয়োজন হলে কর্তব্যরত এক কর্মচারী...

পরিবেশ পরিচ্ছন্ন রাখতে দেশবাসীকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

0
ভিডিও বার্তার শুরুতে প্রধানমন্ত্রী দেশবাসীকে সালাম জানিয়ে বলেন, আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের...

প্ল্যান্ট অচল রেখে মাসে কোটি টাকার অক্সিজেন কিনছে সরকারি হাসপাতাল

0
শত কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি অক্সিজেন প্ল্যান্টগুলো বছরের পর বছর অচল পড়ে আছে। অথচ সরকারি হাসপাতালগুলোকে প্রতি মাসে বেসরকারি দুই কোম্পানির কাছ থেকে...

ভাঙ্গায় আগুনে তিন দোকান পুড়ে ছাই

0
হরিরহাট বণিক সমিতির সভাপতি মো. মোস্তফা মাতুব্বর জানান, রাত ১০ টার দিকে হঠাৎ করেই বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। বাজারের...