লক্ষ্মীপুরের মেঘনায় জেলেদের ওপর হামলা, আহত ১০

প্রকাশঃ

Spread the love

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে ভোলার জেলেরা স্থানীয় জেলেদের ওপর হামলা চালিয়েছেন। এতে ১০ জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২১ নভেম্বর) দিনগত রাতে মেঘনা নদীর চর আবদুল্লাহ এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন- মো. বশির, নুরনবী, মিজান, আবু ছায়েদ, সাত্তার, আব্বাস, ফারুক বাবুলসহ ১০ জন। এদের মধ্যে গুরুতর আহত নুরনবী, বশির ও মিজানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আহত জেলেরা জানান, রাতে মেঘনা নদীর রামগতি সীমানা চর আবদুল্লাহ এলাকায় মাছ ধরতে নদীতে জাল ফেলি। এসময় ভোলার জেলেরা আমাদের জালের ওপর কারেন্ট জালের ফাঁদ পাতার চেষ্টা করে। এতে বাধা দিলে ভোলার কয়েক নৌকার জেলে সংঘবদ্ধ হয়ে আমাদের ওপর হামলা চালায়। এসময় ছিনিয়ে নেয় মোবাইল ও নগদ টাকা। তবে এ ব্যাপারে চেষ্টা করেও অভিযুক্তদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, নদীতে জেলেদের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হওয়ার খবর পেয়েছি। বিস্তারিত জানার চেষ্টা করছি।

image_pdfimage_print

সর্বশেষ

বিয়ের পাত্রী না পেয়ে প্রাণ দিলেন ২৯ জন

0
ভারতের মহারাষ্ট্রের জলগাঁও জেলায় চলতি বছরের প্রথম ছয় মাসে ৩৮৩ জন পুরুষ আত্মহত্যা করেছেন। মহারাষ্ট্র পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তাদের মধ্যে ২৯ জনের আত্মহত্যার...

ফের ইরানের পিকঅ্যাক্স পর্বতে হামলার হুমকি ট্রাম্পের

0
ইরানের পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলা চালানো হতে পারে বলে ফের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুক্তরাষ্ট্র...

তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

0
নেপালে ভয়াবহ বন্যায় অন্তত ১ হাজার ২০৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখনও ৪ হাজার ২১৬ জন নিখোঁজ রয়েছেন। দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়,...

বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ২

0
বলিভিয়ায় একটি সামরিক ব্যারাকে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছেন। শুক্রবার দেশটির লা পাজ শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার...

কেরালায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮ শিক্ষার্থী

0
ভারতের কেরালার ত্রিশূর জেলায় মহাসড়কের পাশে ‘অবৈধভাবে’ পার্ক করে রাখা একটি লরির পেছনে গাড়ির ধাক্কায় তামিলনাড়ুর দিন্দিগুলের আট প্রকৌশল শিক্ষার্থী নিহত হয়েছেন বলে জানিয়েছে...