লক্ষ্মীপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রকাশঃ

Spread the love

লক্ষ্মীপুর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে ইউনেস্কোর স্বীকৃতি উপলক্ষে লক্ষ্মীপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে লক্ষ্মীপুর শিশু একাডেমি এ আয়োজন করে।

প্রতিযোগিতা শেষে লক্ষ্মীপুর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবদুল্লাহ আল জব্বারের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লক্ষ্মীপুর জেলা ইউনিট কমান্ডার বাবু কাজল কান্তি দাস।

অনুষ্ঠানে কাকলি শিশু অঙ্গনের প্লে শ্রেণির ছাত্র ও শিশু একাডেমি চিত্রাঙ্কন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আহমেদ শেহজাদ যিয়ান বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ দেয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

image_pdfimage_print

সর্বশেষ

বিয়ের পাত্রী না পেয়ে প্রাণ দিলেন ২৯ জন

0
ভারতের মহারাষ্ট্রের জলগাঁও জেলায় চলতি বছরের প্রথম ছয় মাসে ৩৮৩ জন পুরুষ আত্মহত্যা করেছেন। মহারাষ্ট্র পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তাদের মধ্যে ২৯ জনের আত্মহত্যার...

ফের ইরানের পিকঅ্যাক্স পর্বতে হামলার হুমকি ট্রাম্পের

0
ইরানের পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলা চালানো হতে পারে বলে ফের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুক্তরাষ্ট্র...

তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

0
নেপালে ভয়াবহ বন্যায় অন্তত ১ হাজার ২০৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখনও ৪ হাজার ২১৬ জন নিখোঁজ রয়েছেন। দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়,...

বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ২

0
বলিভিয়ায় একটি সামরিক ব্যারাকে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছেন। শুক্রবার দেশটির লা পাজ শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার...

কেরালায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮ শিক্ষার্থী

0
ভারতের কেরালার ত্রিশূর জেলায় মহাসড়কের পাশে ‘অবৈধভাবে’ পার্ক করে রাখা একটি লরির পেছনে গাড়ির ধাক্কায় তামিলনাড়ুর দিন্দিগুলের আট প্রকৌশল শিক্ষার্থী নিহত হয়েছেন বলে জানিয়েছে...