লক্ষ্মীপুরে ভুল চিকিৎসায় ফাতেমা নামে এক রোগীর মৃত্যু : চিকিৎসকসহ ৪জন আটক

প্রকাশঃ

Spread the love

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে এসএমকে হাসপাতালে (প্রাইভেট লি.) ভুল চিকিৎসায় ফাতেমা বেগম (৪৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে স্বজনরা। এ ঘটনায় চিকিৎসকসহ চার জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৭ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ প্রতারণার আশ্রয় নিয়ে বিষয়টি ধামাচাপার চেষ্টা করে বলেও অভিযোগ করেন রোগীর স্বজনরা। তবে থানা পুলিশ গণমাধ্যমকে কোনো তথ্য দিতে রাজি হননি।

নিহতের ভাই ইসমাইল হোসেন জানান, ফাতেমা জরায়ুতে টিউমার রোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার বিকেলে চন্দ্রগঞ্জের এসএমকে হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসক কাজী ফয়েজা আক্তারের (গাইনি ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ গ্রিণ লাইফ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল) তত্ত্বাবধানে ফাতেমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। ভোরে অপারেশন থিয়েটার থেকে বের হয়ে স্বজনদের খোঁজ করেন চিকিৎসক। এসময় ফাতেমাকে ওই হাসপাতাল থেকে কুমিল্লা নিয়ে যেতে বলা হয়। কিন্তু এরআগেই ভুল চিকিৎসায় ফাতেমার মৃত্যু হয়েছে বলে জানান ইসমাইল।

এ বিষয়ে জানতে হাসপাতালে গিয়ে কাউকে পাওয়া যায়নি। এরআগে পুলিশ ওই হাসপাতাল থেকে অভিযুক্ত ডা. কাজী ফয়েজা আক্তার, প্রফেসর ডা. গোলাম মাইন উদ্দিন, আলমগীরসহ চার জনকে আটক করে থানায় নিয়ে গেছে বলে জানা যায়।

image_pdfimage_print

সর্বশেষ

বিয়ের পাত্রী না পেয়ে প্রাণ দিলেন ২৯ জন

0
ভারতের মহারাষ্ট্রের জলগাঁও জেলায় চলতি বছরের প্রথম ছয় মাসে ৩৮৩ জন পুরুষ আত্মহত্যা করেছেন। মহারাষ্ট্র পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তাদের মধ্যে ২৯ জনের আত্মহত্যার...

ফের ইরানের পিকঅ্যাক্স পর্বতে হামলার হুমকি ট্রাম্পের

0
ইরানের পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলা চালানো হতে পারে বলে ফের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুক্তরাষ্ট্র...

তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

0
নেপালে ভয়াবহ বন্যায় অন্তত ১ হাজার ২০৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখনও ৪ হাজার ২১৬ জন নিখোঁজ রয়েছেন। দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়,...

বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ২

0
বলিভিয়ায় একটি সামরিক ব্যারাকে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছেন। শুক্রবার দেশটির লা পাজ শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার...

কেরালায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮ শিক্ষার্থী

0
ভারতের কেরালার ত্রিশূর জেলায় মহাসড়কের পাশে ‘অবৈধভাবে’ পার্ক করে রাখা একটি লরির পেছনে গাড়ির ধাক্কায় তামিলনাড়ুর দিন্দিগুলের আট প্রকৌশল শিক্ষার্থী নিহত হয়েছেন বলে জানিয়েছে...