লক্ষ্মীপুরে ছেলের প্রতিবন্ধী কার্ডের জন্য মায়ের অসমাপ্ত অপেক্ষার প্রহর

প্রকাশঃ

Spread the love

নিজস্ব প্রতিবেদক :
ছেলের প্রতিবন্ধী কার্ডের জন্য চেয়ারম্যান-মেম্বারদের দরজায় ঘুরতে-ঘুরতে ক্লান্ত মা আলেয়া বেগম। তাঁর প্রশ্ন কত অপেক্ষা করলে পাবে বাতার কার্ড প্রতিবন্ধী ছেলে রিপন।
কিশোর মো. রিপন হোসেন লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আবিরনগর গ্রামের নতুন বাড়ির মৃত,আবুল কালামের ছোট ছেলে।
ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মুশু পাটোয়ারী বলেন, সামনে তালিকা আসলে রিপনের নামে প্রতিবন্ধী কার্ড করে দেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।

জানা যায়, রিপন ছোট বেলা বন্ধুদের সাথে খেলা-ধুলা করতে গেলে তার পায়ে কাঁটার আঘাত লাগে।
কিছুদিন পর তার জ্বর ও দুইটি পা ফুলকা দেখা দেয়। ব্যাথার যন্ত্রণা সে স্বাভাবিক ভাবে চলাফিরা করতে পারেনা।স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হলেও ভাল হয়ে উঠেনি তার পা।বর্তমানে রিপন শারীরিক ভাবে দুর্বল।

প্রতিবন্ধী রিপন বলে বন্ধুরা আমাকে খেলাধুলাত নেয় না।কেউ আমার সাথে মিশে না।আমি পড়া-লেখা করতে চাই।যখন ব্যাথা দেখা দেয় চলা ফিরা করতে খুব কষ্ট হয়।

রিপনের মা আলেয়া বেগম বলেন,তার অসুস্থতার পর থেকে চেয়ারম্যান ও মেম্বারের কাছে বহুবার গিয়েও কোনোরকম সহযোগীতা পায়নি। প্রতিবন্ধী একটি কার্ডের জন্য অনেক আকুতি করেছি তারপরও মেলেনি। তাদের দয়ামায়া বলতে কিছুই নেই। কয়েক মাস পূর্বে সন্তানের চিকিৎসার জন্য গ্রামে ভিক্ষা করে ১১ হাজার টাকা তুলে ঢাকা নিই।
প্রায় দেড় মাস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলো। তারপরও ভালো করা সম্ভব হয়নি।খুব কষ্টে জীবন-যাপন করি। বড় ছেলে নির্মাণ শ্রমিক। তার সামান্য আয় দিয়ে চলে সংসার।

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরজ্জামান
বলেন, খোঁজখবর নিয়ে প্রতিবন্ধী তালিকায় তার নাম রাখার জন্য ইউপি চেয়ারম্যানকে বলা হবে।

image_pdfimage_print

সর্বশেষ

অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল

0
তারাগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ...

প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা

0
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এক মাস মেয়াদ পূর্ণ হলো। এই অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা করেছেন প্রধানমন্ত্রী।...

ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য

0
খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন। মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের...

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

0
লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার...

হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

0
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা...