লক্ষ্মীপুরে বজ্রপাতে জেলে নিহত

প্রকাশঃ

Spread the love

রামগতি প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগতিতে বজ্রপাতে মেহরাজ উদ্দিন (৩৫) নামে এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় ছেরাজ উদ্দিন ও বেচু মিয়া নামে আরও দুই জেলে গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত ছেরাজকে নোয়াখালীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অপরজনকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার রামগতিরহাট মাছঘাটের  আশ্বিনী খালের মোহনায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। নিহত মেহরাজ চর গাজী ইউনিয়নের দক্ষিণ টুমচর এলাকার শফিক উদ্দিনের ছেলে।

স্থানীয় চর গাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাওহিদুল ইসলাম সুমন জানান, মেহরাজ, ছেরাজ ও বেচুসহ ১৪-১৫ জন জেলে স্থানীয় মুকিত মাঝির ট্রলার নিয়ে মেঘনা নদীতে মাছ ধরে ঘাটে ফিরছিলেন। আশ্বিনী খালের মোহনায় এলে তাদের ট্রলারে উপর বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই মেহরাজ নিহত হন এবং ছেরাজ ও বেচু আহত হন।

image_pdfimage_print

সর্বশেষ

নতুন কূপ খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

0
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডে নতুন একটি কূপের খনন কাজ শুরু করেছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে তিতাস...

নারী আন্দোলন শক্তিশালী হলেই রাজনৈতিক ক্ষমতায়ন সম্ভব

0
নারী আন্দোলন গড়ে তোলা এবং তা আরও শক্তিশালী করার মধ্য দিয়েই নারীর রাজনৈতিক ক্ষমতায়ন সম্ভব বলে মন্তব্য করেছেন বক্তারা। নারীপক্ষের অবহিতকরণ সভায় তারা বলেন,...

মনোনয়ন ফরম কিনে ফেরার পথে যুবলীগ নেতা গ্রেপ্তার

0
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে মনোনয়ন ফরম কিনে ফেরার পথে ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ...

বিদেশে থাকা দুই অনলাইন অ্যাক্টিভিস্টের প্ররোচনায় আমি গ্রেপ্তার: আনিস আলমগীর

0
বিদেশে থাকা দুজন অনলাইন অ্যাক্টিভিস্টের প্ররোচনায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন...

সুপ্রিম কোর্টের ক্যান্টিনে আগুন

0
রাজধানীর রমনায় সুপ্রিম কোর্টের ক্যান্টিনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার (১৫ ডিসেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটে...