লক্ষ্মীপুরে বাল্যবিয়ে করে নববধূসহ পালিয়েছেন ইউপি সদস্য

প্রকাশঃ

Spread the love

নিজস্ব প্রতিবেদক :

আইনের তোয়াক্কা না করে লক্ষ্মীপুরের রামগঞ্জে নাগমুদ ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আরিফ হোসেন বাল্যবিয়ে করেছেন। পরে প্রশাসনের তৎপরতায় নববধূসহ পালিয়েছেন তিনি।

সোমবার (৯ অক্টোবর) চন্ডিপুর ইউনিয়ের মাছিমপুর গ্রামের পাইকের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সোমবার উপজেলার ৯নং ভোলাকোট ইউনিয়নের নাগমুদ গ্রামের রুহুল আমিনের ছেলে ইউপি সদস্য মোঃ আরিফ হোসেন সঙ্গে মাছিমপুর পাইকের বাড়ির মৃত মিজানুর রহমানের মেয়ে নুসরাত জাহান জেরিনের (১২) বিয়ের দিন ধার্য করা হয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ঘটনাস্থলে যান। কিন্তু তার আগেই পরিবারের লোকজন তড়িঘড়ি করে বিয়ের আয়োজন সম্পন্ন করে ফেলেন। তবে প্রসাশনের তৎপরতার কারণে তাৎক্ষণিকভাবে বাড়ি ছেড়ে নববধুকে নিয়ে পালিয়ে যান আরিফ।

এদিকে গ্রামবাসী জানায়, কনে নুসরাত জাহান জেরিন (১২) স্থানীয় মাছিমপুর এলএম উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।

এ ব্যাপারে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু ইউসুফ জানান, ইউপি সদস্য আরিফ সরকার, বাল্যবিবাহ নিরোধ আইনের কোনো তোয়াক্কা না করায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোনো অবস্থাতেই তাকে ছাড় দেওয়া হবে না।

image_pdfimage_print

সর্বশেষ

অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল

0
তারাগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ...

প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা

0
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এক মাস মেয়াদ পূর্ণ হলো। এই অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা করেছেন প্রধানমন্ত্রী।...

ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য

0
খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন। মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের...

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

0
লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার...

হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

0
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা...