লক্ষ্মীপুরে বিএনপির পাঁচ নেতা কারাগারে

প্রকাশঃ

Spread the love

লক্ষ্মীপুরে যুবলীগ নেতা আলাউদ্দিন পাটওয়ারী হত্যা মামলায় যুবদল নেতা একেএম ফরিদ উদ্দিনসহ পাঁচ বিএনপি নেতাকে কারাগারে পাঠালেন আদালত। রবিবার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ সময় জেলা যুবদলের সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন ও যুগ্ম-আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকনসহ অর্ধশতাধিক নেতাকর্মী আদালতে ভিড় জমান। ফরিদসহ গ্রেফতার নেতাদের আদালতের হাজতে নেওয়ার সময় দলীয় স্লোগান দিতে দেখা যায় তাদেরকে।

লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন জানিয়েছেন, আলাউদ্দিন হত্যা মামলায় ফরিদসহ পাঁচ অভিযুক্ত উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিন নেন। নির্দিষ্ট সময় শেষ হওয়ায় তারা লক্ষ্মীপুর জজ আদালতে উপস্থিত হয়ে আবারও জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে গ্রেফতার দেখিয়ে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ মামলায় আরও তিন আসামি কারাগারে রয়েছেন।

গ্রেফতার ফরিদ জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ও সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের বাসিন্দা। গ্রেফতার অন্যরা হলেন– সদর (পশ্চিম) উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবদুল গনি, যুদবল নেতা আক্তার হোসেন, শিপন ও পারভেজ। তারা যুবদলের বিভিন্ন ইউনিটের দায়িত্বে রয়েছেন।

সূত্র জানায়, ৩০ সেপ্টেম্বর রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আলাউদ্দিনকে গুলি করে হত্যা করা হয়। পরদিন তার ছেলে মেহেদি হাসান আকাশ বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ এবং ২০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। এ মামলায় এজাহারভুক্ত আসামি জাবেদ, সাইফুল ও সুমন নামে তিন জন কারাগারে রয়েছেন।

আসামিপক্ষের আইনজীবী ও জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হাসিবুর রহমান জানান, ‘এটি রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা। ফরিদ ও গনিসহ গ্রেফতার ব্যক্তিরা কেউই হত্যার সঙ্গে জড়িত নয়। আমরা উচ্চ আদালতে তাদের জামিন আবেদন করবো। উচ্চ আদালত তাদের জামিন মঞ্জুর করবেন বলে আমরা আশাবাদী।’

image_pdfimage_print

সর্বশেষ

অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল

0
তারাগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ...

প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা

0
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এক মাস মেয়াদ পূর্ণ হলো। এই অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা করেছেন প্রধানমন্ত্রী।...

ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য

0
খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন। মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের...

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

0
লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার...

হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

0
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা...