লক্ষ্মীপুরে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশঃ

Spread the love

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শনিবার সকালে শহরের তমিজ মার্কেট দলীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর তেমুহনীতে গিয়ে শেষ হয়।

সদর উপজেলা পূর্ব ও পশ্চিম শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের আহ্বায়ক ও সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, সদর উপজেলা পূর্ব শাখার আহ্বায়ক আহমেদ শরীফ, যুগ্ম আহ্বায়ক শাহরিয়া রাশেদ, খোরশেদ আলম সুমন, সদর উপজেলা (পশ্চিম) শাখার আহ্বায়ক তোফাজ্জল হোসেন চৌধুরী টিটু, যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান মাহবুব, ইসমাইল হোসেন, পৌর শাখার প্রথম যুগ্ম আহ্বায়ক রিয়াজুল হাসান টিপু প্রমূখ।

এ সময় জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন থেকে আগত যুবলীগের নেতাকর্মীবৃন্দ অনুষ্ঠানে যোগ দেয়।

জেলা যুবলীগের আহ্বায়ক একেএম সালাহ উদ্দিন টিপু আগামী ৩০ নভেম্বর জেলা সম্মেলন সফল ও সার্থকভাবে আয়োজনের জন্য বিভিন্ন ইউনিট শাখার সহযোগীতা কামনা করেন।

image_pdfimage_print

সর্বশেষ

হরমুজে জাহাজ পাহারা দেয়ার কার্যক্রম ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণা ট্রাম্পের

0
সংঘাত শুরু হওয়ার পর থেকে প্রণালীটি কার্যত বন্ধ রয়েছে, যা বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল সরবরাহ আটকে দিয়েছে এবং একটি বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি...

মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে জার্মানির প্রতিক্রিয়া

0
এদিকে, ‘ইউরোপে, বিশেষ করে জার্মানিতে, মার্কিন সেনাদের উপস্থিতি যুক্তরাষ্ট্র ও আমাদের উভয়ের স্বার্থ রক্ষা করে।’ শনিবার সিএনএন-কে দেয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলেছেন পিস্টোরিয়াস।   পিস্টোরিয়াস...

যুদ্ধের মাঝেও মধ্যপ্রাচ্যে বাড়ছে বাংলাদেশি জনশক্তি রফতানি

0
ইরান যুদ্ধের মধ্যেও মধ্যপ্রাচ্যে জনশক্তি রফতানি বাড়িয়েছে বাংলাদেশ। চলতি বছরের প্রথম চার মাসেই বৃহত্তর চট্টগ্রাম থেকে ৭৪ হাজারের বেশি জনশক্তি বিদেশে গেছে। তবে সৌদি...

৯ ঘণ্টার ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

0
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি...

স্পিকারের সঙ্গে ইইউর প্রধান নির্বাচন পর্যবেক্ষকের সাক্ষাৎ

0
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান নির্বাচন পর্যবেক্ষক ইভার্স আইজাবস।   এ সময় হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘ত্রয়োদশ...