৩০ নভেম্বরের মধ্যে কর বিবরণী না দিলে বেতনভাতা বন্ধ

প্রকাশঃ

Spread the love

সরকারি, আধাসরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে কর বিবরণী জমার নির্দেশ দেওয়া হয়েছে। তা না হলে সময় বাড়ানোর জন্য আবেদন করতে হবে। কিন্তু দুটির একটিও না করলে স্বয়ংক্রিয়ভাবেই বন্ধ হয়ে যাবে ওই কর্মচারীর বেতনভাতা। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের এক্সপেনডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-১ (ইনকাম ট্যাক্স অ্যাসেসমেন্টট সেল) এক অফিস আদেশ জারি করেছে। ওই আদেশে বলা হয়েছে, ৩০ নভেম্বর জাতীয় আয়কর দিবস। আর সেই তারিখের পরবর্তী সাত কার্যদিবসের মধ্যে আয়কর বিবরণীর প্রাপ্তিস্বীকার পত্রের নম্বর, বিবরণী জমা দেওয়ার তারিখ জমা দেওয়ার অনুরোধ করেছে কেন্দ্রীয় ব্যাংক। তবে কর দিবসের মধ্যে বিবরণী জমা না দিতে পারলে দেরিতে দেওয়ার অনুমোনদন নম্বর, সার্কেল নম্বর ও কর অঞ্চলের তথ্য জমা দিতে বলা হয়েছে। এ আদেশ পরিপালন না করলে আগামী ডিসেম্বর থেকে স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট ব্যক্তির বেতনভাতা বন্ধ হয়ে যাবে বলেও জানানো হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্র জানিয়েছে, গত বছরের ২৪ নভেম্বর এনবিআর এক পরিপত্রের মাধ্যমে সরকারি, আধাসরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত আয়করযোগ্য কর্মচারীদের জন্য আয়কর বিবরণী বাধ্যতামূলক করে। আর এ বছর থেকে বেসরকারি চাকরিজীবীদের বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। করযোগ্য আয় থাকুক বা না থাকুক, তাদের কর বিবরণী জমা দিতে হবে। এমনকি তারা সঠিকভাবে রিটার্ন জমা দিয়েছেন কিনা, তা খতিয়ে দেখবে এনবিআর। ওই করদাতা যে প্রতিষ্ঠানে চাকরি করেন, সেই প্রতিষ্ঠানের ডিসেম্বর মাসের বেতন বাবদ খরচের হিসাব-নিকাশও যাচাই-বাছাই করবেন কর কর্মকর্তারা। এদিকে গত অর্থবছরে ব্যবসা বা পেশার নির্বাহী বা ব্যবস্থাপনা পদে নিয়োজিত বেতনভোগী কর্মীর কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) নেওয়া বাধ্যতামূলক করা হয়েছিল। এর ফলে গতবার সাত লাখের বেশি এমন বেসরকারি চাকরিজীবী টিআইএন নিয়েছিলেন। এ বছর তাদের রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। তাই এবার অনেকেই প্রথমবারের মতো আয়কর বিবরণী জমা দেবেন। ২০১৬ সালের জুলাই থেকে এ বছরের জুনের মধ্যে যত আয়-ব্যয় করেছেন, সেই হিসাব আয়কর বিবরণীতে থাকতে হবে। অন্যদিকে টিআইএন সনদ না নিলে কিংবা রিটার্ন জমা না দিলে প্রতিষ্ঠান থেকে আপনি যে বেতনভাতা পেয়েছেন, তা নিজেদের খরচ হিসেবে দেখাতে পারবেন না।

image_pdfimage_print

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

0
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। সরবরাহে বড় ধরনের বিঘ্নের...

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...