লক্ষ্মীপুর কলেজে ফরম পূরণের টাকা পিয়নের পকেটে

প্রকাশঃ

Spread the love

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স ও ডিগ্রি দ্বিতীয় বর্ষের ৫১ ছাত্রের পরীক্ষায় অংশগ্রহণ করা হয়নি। তারা ফরম পূরনের জন্য প্রায় দুই লাখ টাকা কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের খন্ডকালিন কর্মচারী ওসমান গনির কাছে দিয়েছিল। তিনি টাকা নিয়েও শিক্ষার্থীদের ফরম পূরণ করেননি। বুধবার (২৯ নভেম্বর) ওই শিক্ষার্থীরা পরীক্ষা দিতে এসে প্রতারণার বিষয়টি জানতে পারে। এনিয়ে চরম ক্ষুদ্ধ হয়ে ওঠে তারা।

বিষয়টি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান নুরুল আফসার চৌধুরীর কাছে অভিযোগ করা হয়। তিনি আগামী বছর পরীক্ষার জন্য অপেক্ষা করতে বলেন। এনিয়ে প্রতারিতদের শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়েছে। বুধবার ওসমান কলেজে আসেনি, তিনি মোবাইল ফোন বন্ধ করে গা-ঢাকা দেওয়ায় তার বক্তব্য জানা যায়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের যাবতীয় দাপ্তরিক কাজ খল্ডকালীন কর্মচারী ওসমান পরিচালচনা করেন। এ সুবাদে তিনি অক্টোবর ও নভেম্বরে অনার্স ও ডিগ্রি ২য় ও ৩য় বর্ষের নিয়মিত ও অনিয়মিতসহ ৫১ শিক্ষার্থীদের ফরম পূরনের কথা বলে ১ লাখ ৯৯ হাজার ৫শ টাকা হাতিয়ে নেন। টাকা দেওয়া শিক্ষার্থীরা মঙ্গলবার (২৮ নভেম্বর) প্রবেশপত্র নিতে কলেজে আসেন। এসময় ওসমান তাদেরকে, বুধবার (২৯ নভেম্বর) পরীক্ষা শুরুর আগে প্রবেশপত্র দেওয়া হবে বলে জানান। সকালে তারা প্রবেশপত্র নিতে এসে প্রতারণার বিষয়টি নিশ্চিত হয়। এসময় তারা কলেজে ওসমানের দেখা পাননি। তিনি মোবাইল ফোন বন্ধ করে গা-ঢাকা দিয়েছেন।

ইসলামিক স্টাডিজ বিভাগের ২য় বর্ষের শিব্বির আহমেদ ও নুরে আলম  বলেন, ওসমান আমাদের বিভাগের প্রধান নুরুল আফসার চৌধুরীর খুব আস্থাভাজন কর্মচারী। তার নির্দেশে আমরা বিভিন্ন শিক্ষাবর্ষের ৫১ শিক্ষার্থী ওসমানকে ফরম পূরণের জন্য প্রায় ২ লাখ টাকা দিয়েছি। তিনি ফরম পূরণ না করায় আমাদের কোন প্রবেশপত্রই আসেনি। প্রতারণার বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অভিযোগ করা হবে।

এ ব্যাপারে বক্তব্য জানতে কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান নুরুল আফসার চৌধুরীর মোবাইল ফোনে চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি।

তবে লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাঈন উদ্দিন পাঠান  বলেন, ফরম পূরণে নগদ টাকা নেওয়ার কোন নিয়ম নেই। বিষয়টি আজকে আমি অবগত হয়েছি। এনিয়ে বৃহস্পতিবার সকাল ১১ টায় একাডেমিক বৈঠক ডাকা হয়েছে। বিভাগের সংশ্লিষ্টদের এ বিষয়ে জবাব দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

image_pdfimage_print

সর্বশেষ

মালয়েশিয়াকে বাঁচাতে দরকার নতুন নেতৃত্ব: বিরোধী জোট পিএন চেয়ারম্যান

0
মালয়েশিয়ার বর্তমান রাজনৈতিক সংকট কাটিয়ে উঠতে এবং দেশের ভবিষ্যৎ সুরক্ষায় রাজনৈতিক ফাঁকা বুলি বর্জন করে একটি বাস্তবসম্মত ও নতুন নেতৃত্বের আহ্বান জানিয়েছেন দেশটির বিরোধী...

বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ যুক্তরাষ্ট্রের থমাস ডুলি

0
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে হাভিয়ের কাবরেরার স্থলাভিষিক্ত খুঁজে নিলো বাংলাদেশ ‍ফুটবল ফেডারেশন (বাফুফে)। হামজাদের কোচ হিসেবে নিয়োগ পেলেন যুক্তরাষ্ট্র বংশোদ্ভূত জার্মান থমাস ডুলি।চলতি...

দেশে ফিরলেন ৫১ হাজার ৬১৫ হাজি

0
বুধবার (২৫ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস থেকে জানানো হয়েছে, ফেরত আসা যাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫ হাজার ৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায়...

হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, কোন দিন কী করবেন হাজিরা?

0
সৌদি আরবে আজ ৭ জিলহজ। ৮ জিলহজ মিনায় অবস্থান, এরপর ৯ জিলহজ আরাফাতে অবস্থান, ১০ জিলহজ কোরবানি ও শয়তানকে পাথর নিক্ষেপ—এই ধারাবাহিকতায় হজের মূল...

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির দ্বারপ্রান্তে, খুলছে হরমুজ প্রণালি!

0
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সম্ভাব্য শান্তিচুক্তি চূড়ান্তের কাছাকাছি পৌঁছেছে। প্রস্তাবিত এ চুক্তিতে ৬০ দিনের যুদ্ধবিরতি বাড়ানো, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়া, ইরানকে অবাধে...