সকাল ৮টা থেকে ৪ ঘণ্টা চলবে মেট্রোরেল,মঙ্গলবার সপ্তাহিক বন্ধ

প্রকাশঃ

Spread the love

উদ্বোধন হওয়ার দ্বারপ্রান্তে স্বপ্নের মেট্রোরেল। তবে শুরুর দিকে পুরো রুটে নয়, অল্প দূরত্বে চলবে এটি। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত বুধবার থেকে চলবে মেট্রোরেল। নতুন এই বাহনে ধীরে ধীরে মানুষকে অভ্যস্ত করতে প্রথমে দিনে সকাল ৪টা থেকে চার ঘণ্টা চলবে মেট্রোরেল। আর রক্ষণাবেক্ষণের জন্য সপ্তাহে মঙ্গলবার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ম্যাস ট্রানজটি কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ।

বুধবার (২৮ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল উদ্বোধন করবেন। পরদিন থেকে যাত্রীরা চলাচল করতে পারবেন। ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, ‘প্রথমে উত্তরা উত্তর (শুরুর স্টেশন) থেকে একটি ট্রেন ছাড়বে। আর একটি আগারগাঁও থেকে ছাড়বে। ১০ মিনিট পর পর এই ট্রেন ছাড়া হবে। এই পুরো লাইনে আর কোনো স্টেশনে ট্রেন থামবে না।’

তিনি আরো বলেন, ‘আপাতত ২৯ তারিখ থেকে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সর্বোচ্চ ৪ ঘণ্টা মেট্রোরেল চলাচল করবে। বিকেলে কোনো ট্রেন চলবে না।’

image_pdfimage_print

সর্বশেষ

অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল

0
তারাগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ...

প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা

0
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এক মাস মেয়াদ পূর্ণ হলো। এই অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা করেছেন প্রধানমন্ত্রী।...

ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য

0
খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন। মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের...

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

0
লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার...

হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

0
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা...