সল্ট ঝড়ে জিতল ইংল্যান্ড

প্রকাশঃ

Spread the love

লাহোরে সাত ম্যাচ সিরিজের ষষ্ঠ টি-টোয়েন্টিতে পাকিস্তানকে রীতিমত ঝড়ের বেগে উড়িয়ে জিতেছে ইংল্যান্ড। ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ফিল সল্টের তান্ডবে সফরকারী দল ১৫ তম ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায়। আট উইকেটের বড় ব্যবধানের জয়ে সিরিজে  ৩-৩ ব্যবধানে সমতায় ফিরল ইংল্যান্ড। সিরিজ জয়ের মিশনে গাদ্দাফি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরটা ভালো করতে পারেনি স্বাগতিকরা। নির্ধারিত ২০ ওভারে বাবর আজমের ব্যাটে ভর করে ছয় উইকেটে ১৬৯ রান তোলে পাকিস্তান। দলের হয়ে ৫৯ বলে ইনিংস সর্বোচ্চ ৮৭ রান করেন পাকিস্তান অধিনায়ক।

এ ম্যাচে অনন্য এক কীর্তিও গড়েছেন বাবর। আন্তর্জাতিক ট-টোয়েন্টিতে ৩০০০ রানের ক্লাবে প্রবেশ করেছেন তিনি।

ইংল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নেন ডেভিড উইলি এবং স্যাম কারান। লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লেতে উড়ন্ত সূচনা পায় ইংলিশ ওপেনাররা। ছয় ওভারে এক উইকেট হারিয়ে ৮২ রান তুলে ইংল্যান্ড। ১২ বলে ২৭রান করে সাজঘরে ফিরেন ওপেনার অ্যালেক্স হেলস। অপর প্রান্তে থাকা ফিল সল্ট পাকিস্তানের বোলারদের একের পর এক বল বাউন্ডারি ছাড়া করছিলেন।

৪১ বলে ১৩টি চার ও তিনটি ছক্কায় ৮৮ রান করে অপরাজিত থাকেন সল্ট। আর তাতেই ৮ উইকেটে জয় পায় মঈন আলীর দল।

image_pdfimage_print

সর্বশেষ

অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল

0
তারাগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ...

প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা

0
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এক মাস মেয়াদ পূর্ণ হলো। এই অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা করেছেন প্রধানমন্ত্রী।...

ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য

0
খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন। মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের...

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

0
লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার...

হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

0
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা...