জন্মদিনে নিজের লেখা বই প্রকাশ করবেন রানী

প্রকাশঃ

Spread the love

দীর্ঘদিন বলিউডের রানি হয়ে থেকেছেন অভিনেত্রী রানী মুখার্জী। আজকাল পর্দায় তেমন নিয়মিত নন তিনি। তবুও অনুরাগীদের মনে আগের মতোই বহাল তবিয়তে আছে তার আসনটি। এবার এই তারকা দিলেন নতুন খবর। জানান, অভিনয় জীবনের স্মৃতিকথা নিয়ে নিজের জন্মদিনে একটি বই প্রকাশ করবেন তিনি।

দীর্ঘ ২৫ বছরের অভিনয় জীবনে রানীকে পাড়ি দিতে হয়েছে অনেক চড়াই-উতড়াই। বি-টাউনের সব অলি-গলি তার চেনা। চলার পথে ব্যর্থতা, সফলতা— এই দুইয়ের স্বাদই তার জানা। দেখেছেন অসংখ্য সম্পর্কের ভাঙা-গড়া। সেসব স্মৃতিকথাই লিপিবদ্ধ করবেন তার বইয়ে। আগামী বছরের ২১ মার্চ তার জন্মদিন। সিদ্ধান্ত নেন, সেদিনই প্রকাশ করবেন এই বই।

এ প্রসঙ্গে রানী জানান, ‘ভারতীয় সিনেমা আমাকে অনেক দিয়েছে। ২৫ বছরে এই ইন্ডাস্ট্রি থেকে প্রচুর ভালবাসা পেয়েছি। তবে এখন পর্যন্ত কোনোদিন নিজের মনের কথা কাউকে বলিনি। ইন্ডাস্ট্রিতে প্রতিটা মুহূর্তে চুলচেরা বিশ্লেষণের মধ্যে দিয়ে যেতে হয় নারীদের। প্রতি মুহূর্তে এই বিশ্লেষণ আমার ওপরও প্রভাব ফেলেছিল। সেসব কিছুই থাকবে আমার বইয়ে।’

এমন ঘোষণায় অভিভূত রানির অনুরাগীরা। খবরটি শুনেই চাতকের মতো প্রিয় তারকার বই হাতে পাওয়ার আশায় উন্মুখ সবাই। রানির জন্মদিনের অপেক্ষায় দিন শুনেন তারা।

image_pdfimage_print

সর্বশেষ

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...

কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার

0
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ঝড়ের কারণে বাড়িঘরের মারাত্মক ক্ষতি হওয়ার পাশাপাশি শহরের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং বিস্তীর্ণ এলাকার...