সড়ক সংস্কারে অনিয়ম, কমলনগরে বাঁধার মুখেও কাজ করছেন প্রভাবশালী ঠিকাদার!

প্রকাশঃ

Spread the love

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ-মতিরহাট সড়কে ব্যাপক অনিয়মের মধ্যে দিয়ে সংস্কার কাজ চলছিলো। নিন্মমানের নির্মাণ সামগ্রী দিয়ে সিডিউল বহিঃভূতভাবে দরপত্রের শর্তভঙ্গ করে কাজ করায় স্থানীয়রা বাঁধা দেয়। এ বিষয়ে এলাকাবাসী অভিযোগ করেন কর্তৃপক্ষের কাছে। ৬ ডিসেম্বর বৃহস্পতিবার উপজেলা প্রকৌশলী সরেজমিন গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে কাজ বন্ধ করে দেয়। ১০দিন কাজ বন্ধ রেখে কৃর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ঠিকাদার শনিবার (১৫ ডিসেম্বর) রাত শুরু করে। রাতের আধাঁরে আবারও নিন্মমানের কাজ করায় স্থানীয়দের মাঝে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এজিইডি) কমলনগর কার্যালয় সূত্রে জানা গেছে, ওই সড়কে ২ হাজার ৫ মিটার সংস্কারের জন্য টেন্ডার হয়। যার প্রাক্কলিত ব্যায় ধরা হয়েছে প্রায় ৪০লাখ টাকা। কাজটি পায় রেভ আরসি লিমিটেড নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। তবে কাজটি করেছেন লক্ষ্মীপুর সদর উপজেলার বাসিন্দা ঠিকাদার মোহাম্মদ সবুজ। তিনি প্রভাবশালী হওয়ায় কোনো সিডিউল অনুসরণ না করে নিয়ম বহিঃভূতভাবে দায়সারাভাবে কাছ করছিলেন। নিন্মমানের নির্মাণ সামগ্রী দিয়ে সড়কের সংস্কার কাজ করায় স্থানীয়রা কাছে বাঁধা দেয় ও অভিযোগ করে।
স্থানীয় বাসিন্দা ও ওই সড়কের সিএনজি চালিত অটোরিকশা চালকরা বলেন, সংস্কার নিন্মমানের ইট ব্যবহার করা হচ্ছে। নামেমাত্র বিটুমিন দিয়ে কাছ করছে; তাও নিন্মমানের। রাস্তায় পাতলা করে কার্পেটিং দেওয়া হচ্ছে। ব্যাপক অনিয়মের মধ্যে দিয়ে নিন্মমানের কাজ হওয়ায় অল্পকয়েক দিনের মধ্যে সড়কটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়বে। এতে দুর্ভোগের অন্ত থাকবে না।
কমলনগর উপজেলা প্রকৌশলী সোহেল আনোয়ার বলেন, স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়ে সরেজমিন গিয়ে অনিয়মের সত্যতা পেয়ে কাজ বন্ধ করে উর্ধ্বতন কৃর্তপক্ষ জানানো হয়েছে। বর্তমানে কাজ বন্ধ থাকার কথা। ফের কাজ শুরু হওয়ার বিষয়ে তিনি কিছু জানেন না। দরপত্রের চুক্তির শর্ত অনুযায়ী রাস্তার কাজ ঠিকঠাকমতো বুঝে নেওয়া হবে।
ঠিকাদার সবুজ বলেন, বেশ কিছুদিন তিনি অসুস্থ থাকায় কাজ বন্ধ ছিলো। সুস্থ হওয়ায় আবারও কাজ শুরু হয়েছে। কাজ বন্ধ রাখার বিষয়ে কোনো চিঠি পাননি বলে জানান তিনি।

image_pdfimage_print

সর্বশেষ

২০ ওভারের ক্রিকেটে সবার আগে ৭০০ উইকেটের চূড়ায় রশিদ

0
বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৭০০ উইকেটের অবিশ্বাস্য এক উচ্চতায় পৌঁছালেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। সোমবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতের...

আমিরাতকে হারিয়ে সুপার এইটের লড়াইয়ে টিকে রইল আফগানিস্তান

0
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টানটান উত্তেজনার ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৫ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। এই জয়ের ফলে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে যাওয়ার...

দলে যোগ দিতে ঢাকায় সুইডেনের আনিকা

0
আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার।...

কানাডায় স্কুলে গুলি, নিহত ১০

0
কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের উত্তর-পূর্বাঞ্চলের একটি উচ্চবিদ্যালয়ে গুলিবর্ষণের ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। পুলিশ আরও জানায়, যাকে হামলাকারী বলে মনে করা...

শপথ অনুষ্ঠান ঘিরে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

0
সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি আন্তর্জাতিক খেলা চট্টগ্রাম প্রতিদিন বাংলানিউজ স্পেশাল সারাদেশ তথ্যপ্রযুক্তি ফিচার বিনোদন রাশিফল শিল্প-সাহিত্য লাইফস্টাইল ইসলাম মুক্তমত প্রবাসে বাংলাদেশ আইন ও...