৪৭ বছর আগের মহাপ্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়

প্রকাশঃ

Spread the love

লক্ষ্মীপুর: আজ ভয়াল ১২ নভেম্বর। এ দিনটি উপকূলীয় এলাকার জন্য ভয়ঙ্কর এক দিন। ১৯৭০ সালের এই দিনে মহাপ্রলয়ংকারী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস দ্বীপ জেলা লক্ষ্মীপুরের রামগতির উপর দিয়ে বয়ে যাওয়ায় ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ ঘটে।
লাশের মিছিলে উপকূলীয় জনপদ পরিণত হয় ধ্বংসস্তুপে। স্মরণকালের ভয়াবহ এই দুর্যোগে জেলার রামগতি ও বর্তমান কমলনগর উপজেলার উপকূলীয় অঞ্চল লন্ডভন্ড হয়ে যায়। প্রাণ হারায় প্রায় ৫০ হাজার মানুষ। মেঘনা নদীর উত্তাল ঢেউয়ের প্রবল স্রোতের টানে ভাসিয়ে নিয়ে যায় গবাদি-পশু, ঘর-বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠানসহ অনেক গুরুত্বপূর্ন স্থাপনা। বিলীন হয়ে যায় দুই উপজেলার বেঁড়িবাধসহ অনেক জনপদ। যত দুর চোখ পড়তো চারিদিকে শুধু লাশ আর লাশ।
৮ থেকে ১০ ফুটের জলোচ্ছাসের কারণে দাফন করা যায়নি নিহত সেই মানুষগুলোকে। মহাপ্রলয়ংকারী ঘূর্ণিঝড়ের সময় একই পরিবারের ১০/১৫ জন লোক নিহতসহ নিশ্চিহ্ন হয়ে গেছে অনেক পরিবার। ৪৭ বছর আগের ধ্বংসযজ্ঞের কথা এখনো ভুলতে পারেনি স্বজন হারা সেসব মানুষেরা। বিভৎসময় সেই দিন গুলোর কথা মনে করে বাকরুদ্ধ হয়ে তাকিয়ে থাকে উপকূলীয় এলাকার মানুষজন। তখনকার সময়ে সর্বস্ব হারিয়ে এখনো ঘুরে দাঁড়াতে পারেনি অনেকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সেই সময়ের ঘূর্ণঝড়ের কবলে পড়ে ৬০ ভাগ মানুষ, গরু-মহিষ, গাছ-পালা ইত্যাদি পানিতে ভেসে গেছে। এক পরিবার থেকে ৭ থেকে ৮ জন মানুষ পানিতে ভেসে গেছে। নদীতে নৌকা লঞ্চ চলতে পারেনি লাশের স্তুপের কারণে।
এদিকে দিনটিকে জাতীয়ভাবে উপকূল দিবস হিসেবে ঘোষাণার দাবি জানিয়েছেন স্থানীয় উপকূলবাসীরা। এরইমধ্যে বিভিন্নস্থানে উপকূল দিবস হিসেবে দিনটি পালন করার প্রস্তুতি নিয়েছে উপকূলীয় অঞ্চলের মানুষেরা।

image_pdfimage_print

সর্বশেষ

অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল

0
তারাগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ...

প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা

0
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এক মাস মেয়াদ পূর্ণ হলো। এই অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা করেছেন প্রধানমন্ত্রী।...

ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য

0
খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন। মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের...

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

0
লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার...

হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

0
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা...