লক্ষ্মীপুরে বেঞ্চে বসাকে কেন্দ্রকরে ছাত্রকে পিটিয়েছে ছাত্রলীগ!

প্রকাশঃ

Spread the love

নিজস্ব প্রতিনিধি : বেঞ্চে বসাকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের দালাল বাজার কলেজে এইচ,এস,সি টেস্ট পরীক্ষা দিতে যাওয়া পারভেজ নামের এক ছাত্রকে বেধড়ক পিটিয়েছে ওই কলেজের ছাত্রলীগের নেতাকর্মীরা। সাধারন শিক্ষার্থীদের উপর দলীয় প্রভাব খাটিয়ে নিজেদের আধিপত্য বিস্তারে ছাত্রলীগ নেতা ফারুক, ইমন ও শুভ সহ বহিরাগত আরো কয়েকজন এ ঘটনার সাথে জড়িত বলে জানা গেছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে পরীক্ষা শুরুর ৫ মিনিট আগে ওই কলেজের পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।তবে এতে অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে চাপা ক্ষোভ, চরম অসন্তোষ সহ এ নিয়ে মিশ্র পতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। পারভেজ একই কলেজের এইচ,এস,সি ২য় বর্ষের ছাত্র ও লক্ষ্মীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর’র পিয়ন নাজিম উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও আহত পারভেজ জানায়, দালাল বাজার কলেজে এইচ,এস,সি’র টেস্ট পরীক্ষার শিক্ষার্থীদের আসন নির্দিষ্টকরণ না থাকায় প্রতিদিনের মত পারভেজ তাঁর পছন্দমত একটা বেঞ্চে বসে। পরীক্ষা শুরুর ৫ মিনিট আগে দুপুর ১:২৫ মিনিটের সময় একই কলেজের ছাত্রলীগের ফারুক খাঁন, ইমন হোসেন, সাগর ওয়াহিদ শুভ সহ বহিরাগত কয়েক জন তাকে বেঞ্চ খালি করতে বলে। পারভেজ তাদের কথা সাড়া না দিলে তাঁকে পিটিয়ে পরীক্ষার হল থেকে বের করে দেয়। পরে সে বিষয়টি শিক্ষকদেরকে জানায়। খবর পেয়ে ছাত্রলীগ’র কলেজ শাখা সভাপতি অনিক এসে বিষয়টি পরে সমাধান করার আশ্বাস দেয়।

এ বিষয়ে দালাল বাজার কলেজের প্রভাষক মোরশেদ আলম জানান, ঘটনার সময় তিনি মসজিদে ছিলেন, পরে এসে তিনি ঘটনা শুনছেন। পারভেজকে পরীক্ষা দেয়ার ব্যবস্থা করছেন। পরীক্ষার পরে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

জেলা ছাত্রলীগ সভাপতি চৌধুরী মাহমুদন্নবী সোহেল জানান, তিনি বিষয়টি শুনেছেন। ঘটনার সত্যতা পেলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

image_pdfimage_print

সর্বশেষ

অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল

0
তারাগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ...

প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা

0
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এক মাস মেয়াদ পূর্ণ হলো। এই অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা করেছেন প্রধানমন্ত্রী।...

ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য

0
খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন। মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের...

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

0
লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার...

হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

0
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা...