নেত্রকোনায় চেয়ারম্যান পদে আ’লীগ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অসিত সরকার সজল জয়ী

প্রকাশঃ

Spread the love

আব্দুর রহমান ঈশান,নেত্রকোণা প্রতিনিধি :

নেত্রকোণায় জেলা পরিষদের শান্তিপূর্ণ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট অসীত সরকার সজল (আনারস) প্রতীকে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৯৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী জাতীয় পার্টি মনোনীত কেন্দ্রীয় জাতীয় কৃষক পার্টির কার্যকরি কমিটির সদস্য আসমা সুলতানা আশরাফ (প্রজাপতি) প্রতিক নিয়ে পেয়েছেন ২১১ ভোট। অপর প্রার্থী মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহ সভাপতি আবু সাইদ খান জ্যোতি (ঘোড়া) প্রতিক নিয়ে পেয়েছেন ৪৫ ভোট।

এদিকে জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন নেত্রকোনা সদরে সৈয়দ বজলুর রশীদ, মদনে এস এম মনিরুল হাসান টিটু, আটপাড়ায় ছানোয়ার উদ্দিন ছানু, পূর্বধলায় আফতাব উদ্দিন, দুর্গাপুরে সুরমী আক্তার সুমী, কেন্দুয়ায় মোস্তাফিজুর রহমান ভূইয়া বিপুল, বারহাট্টায় মোঃ লুৎফর রহমান চঞ্চল, মোহনগঞ্জে সোহেল রানা, খালিয়াজুরীতে মাহ্জার কিবরিয়া পরশ ও কলমাকান্দায় এস এম আলমগীর গোলাপ।

সংরক্ষিত মহিলা সদস্য পদে (পূর্বধলা-দুর্গাপুর-কলমাকান্দা) উপজেলা থেকে শাহানাজ পারভীন, (নেত্রকোনা সদর-বারহাট্টা-আটপাড়া) উপজেলা থেকে শিল্পী আক্তার শিলা ও (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী-কেন্দুয়া) উপজেলা থেকে ফরিদা ইয়াসমিন বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন।

image_pdfimage_print

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

0
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। সরবরাহে বড় ধরনের বিঘ্নের...

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...