আইফোনের কেনার জন্য নিজেকে আত্মগোপন: মায়ের কাছে মুক্তিপণ দাবি

প্রকাশঃ

Spread the love

লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুরে আইফোনের জন্য স্বেচ্ছায় আত্মগোপনে গিয়ে অপহরণের নাটক সাজিয়ে পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছেন এক কিশোর। তবে তার মায়ের অভিযোগ পেয়ে তাকে পুলিশ উদ্ধার করে।

মঙ্গলবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯টায় সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

মালেক লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকার বাসিন্দা। তবে পুলিশ তার বিস্তারিত পরিচয় জানায়নি।

পুলিশ জানান, মঙ্গলবার সকালে এক নারী তার ছেলে তাওছিফ ইবিনে মালেককে অপহরণের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন। এ সময় তিনি জানিয়েছেন, অপহরণকারীরা তার ছেলেকে ফিরিয়ে দিতে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছে। একটি মোবাইল নম্বর থেকে তার কাছ থেকে মুক্তিপণের দাবি করা হয়। পরে মোবাইল নম্বরটি পুলিশকে দেন তিনি।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, খুব অল্প সময়ের মধ্যে আমরা নিখোঁজ কিশোর উদ্ধার করেছি। মালেক অপহরণ হয়নি। আইফোন কেনার জন্য সে নিজেই অপহরণের নাটক সাজিয়েছিল।

এ বিষয়ে ক্ষ্মীপুর সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সোহেল রানা বলেন, মঙ্গলাবার রাতেই উদ্ধারকৃত কিশোরকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

image_pdfimage_print

সর্বশেষ

চীন-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বাস্তবায়নে আশাবাদী ইয়াও ওয়েন

0
সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্রাটেজিক স্টাডিজে কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম, জয়েন্ট ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিস্তা মহাপরিকল্পনা এবং চীন-বাংলাদেশ...

হাসপাতালের বেডে রোগীর মাথায় পড়ল অক্সিজেন সিলিন্ডার, সঙ্গে সঙ্গেই মৃত্যু

0
নিহতের স্বজনদের অভিযোগ, শারীরিক অসুস্থতার কারণে দুই দিন আগে মিজানুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার অক্সিজেনের প্রয়োজন হলে কর্তব্যরত এক কর্মচারী...

পরিবেশ পরিচ্ছন্ন রাখতে দেশবাসীকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

0
ভিডিও বার্তার শুরুতে প্রধানমন্ত্রী দেশবাসীকে সালাম জানিয়ে বলেন, আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের...

প্ল্যান্ট অচল রেখে মাসে কোটি টাকার অক্সিজেন কিনছে সরকারি হাসপাতাল

0
শত কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি অক্সিজেন প্ল্যান্টগুলো বছরের পর বছর অচল পড়ে আছে। অথচ সরকারি হাসপাতালগুলোকে প্রতি মাসে বেসরকারি দুই কোম্পানির কাছ থেকে...

ভাঙ্গায় আগুনে তিন দোকান পুড়ে ছাই

0
হরিরহাট বণিক সমিতির সভাপতি মো. মোস্তফা মাতুব্বর জানান, রাত ১০ টার দিকে হঠাৎ করেই বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। বাজারের...