নরসিংদীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশঃ

Spread the love

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২১ নভেম্বর) সকাল ১০টায় নরসিংদী জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কালচারাল অফিসার শায়লা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যাপক মোঃ গোলাম মোস্তফা মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় “দ্যুতিময় দুয়ার” এর প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন সরকার। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এ আয়োজনের মধ্যে দিয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের লুকায়িত সুপ্ত প্রতিভা প্রকাশ পাবে। তাই তাদের প্রতি আমাদের অনেক দায়িত্ব রয়েছে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের উন্নয়নে দেশ ও বিদেশে নিরন্তর কাজ করে যাচ্ছেন। আমরা এ শিশুদের নিয়ে স্বপ্ন দেখি কিভাবে তাদের সমাজের মূল ধারার সাথে মানব সম্পদ হিসেবে তৈরি করা যায়।

সাংস্কৃতিক অনুষ্ঠানে বুদ্ধি ও অটিজম শিশুদের নাচ,গান ও কবিতায় ৩০ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু অংশগ্রহণ করে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে শিশুদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

image_pdfimage_print

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

0
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। সরবরাহে বড় ধরনের বিঘ্নের...

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...