সৌদি আরবে বন্যায় দুইজনের মৃত্যু

প্রকাশঃ

Spread the love

ভারী বর্ষণ ও বজ্রপাতে বন্যার সৃষ্টি হয়েছে সৌদি আরবের উপকূলীয় শহর জেদ্দাসহ পশ্চিমাঞ্চলে। এতে অন্তত দু’জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়া জেদ্দায় বিমানের ফ্লাইটের সূচিতে পরিবর্তন ও স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে ।

মক্কার আঞ্চলিক সরকার টুইটারে দেওয়া এক বার্তায় বলেছে, এখন পর্যন্ত দু’জনের প্রাণহানির তথ্য রেকর্ড করা হয়েছে। আমরা প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার জন্য প্রত্যেকের প্রতি আহ্বান জানাচ্ছি।

এর আগে, বন্যার কারণে সংশ্লিষ্ট এলাকার স্কুল-কলেজের পাশাপাশি দু’টি বিশ্ববিদ্যালয়-কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অব জেদ্দার প্রথম সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা বাতিল করা হয়েছে।

এদিকে, বাসিন্দাদের প্রয়োজনীয় নিরাপদ নির্দেশনা এবং আটকেপড়া পানি থেকে সাবধান থাকতে বলেছে সৌদি কর্তৃপক্ষ।

মৌসুমি জলবায়ুর কারণে আসন্ন বিমানের ফ্লাইটগুলো আসতে দেরি হয়েছে। জেদ্দা বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে গালফ এয়ার, টার্কিশ এয়ারলাইন্স ও সৌদিয়া বিমানের পৌঁছার সময় পিছিয়ে দিয়েছে।

image_pdfimage_print

সর্বশেষ

হরমুজে জাহাজ পাহারা দেয়ার কার্যক্রম ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণা ট্রাম্পের

0
সংঘাত শুরু হওয়ার পর থেকে প্রণালীটি কার্যত বন্ধ রয়েছে, যা বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল সরবরাহ আটকে দিয়েছে এবং একটি বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি...

মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে জার্মানির প্রতিক্রিয়া

0
এদিকে, ‘ইউরোপে, বিশেষ করে জার্মানিতে, মার্কিন সেনাদের উপস্থিতি যুক্তরাষ্ট্র ও আমাদের উভয়ের স্বার্থ রক্ষা করে।’ শনিবার সিএনএন-কে দেয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলেছেন পিস্টোরিয়াস।   পিস্টোরিয়াস...

যুদ্ধের মাঝেও মধ্যপ্রাচ্যে বাড়ছে বাংলাদেশি জনশক্তি রফতানি

0
ইরান যুদ্ধের মধ্যেও মধ্যপ্রাচ্যে জনশক্তি রফতানি বাড়িয়েছে বাংলাদেশ। চলতি বছরের প্রথম চার মাসেই বৃহত্তর চট্টগ্রাম থেকে ৭৪ হাজারের বেশি জনশক্তি বিদেশে গেছে। তবে সৌদি...

৯ ঘণ্টার ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

0
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি...

স্পিকারের সঙ্গে ইইউর প্রধান নির্বাচন পর্যবেক্ষকের সাক্ষাৎ

0
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান নির্বাচন পর্যবেক্ষক ইভার্স আইজাবস।   এ সময় হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘ত্রয়োদশ...