যে কোনো সময় সংবাদ সম্মেলনে আসবেন বুবলী

প্রকাশঃ

Spread the love

ঢাকাই সিনেমার নায়িকা শবনম বুবলী যে কোনো সময় সংবাদ সম্মেলনে আসবেন বলে জানিয়েছেন। শাকিবের সঙ্গে তৈরি হওয়া তার দ্বন্দ্ব ও দাম্পত্য জীবনের টানাপোড়েন নিয়ে বিস্তারিত জানাবেন তিনি।

বুবলীর জন্মদিনে শাকিব খান হিরের নাকফুল উপহার দিয়েছেন বলে দাবি নায়িকার। এ নিয়ে শাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাস ফেসবুকে খোঁচা দিয়েছেন বুবলীকে। এই নায়িকাও অপুকে ছেড়ে কথা বলেননি।

প্রথমে চুপ থেকে পরে শাকিব সাক্ষাৎকার দিয়েছেন গণমাধ্যমে। সেখানে স্পষ্ট করে বলেছেন, বুবলীকে তিনি নাকফুল দেননি। তার সঙ্গে শাকিবের সম্পর্ক জোড়া লাগার নয়। মূলত এ নিয়েই শাকিব-বুবলীর দ্বন্দ্ব।

এ বিষয়ে বুবলী বৃহস্পতিবার গণমাধ্যমকে বলেন, শাকিব খানের সাক্ষাৎকারটি দেখে আমি অবাক হয়েছি। সাক্ষাৎকারে সে যেভাবে বিবৃতি দিয়েছে, এটি আমার জন্য অনেক অপমানজনক। কারণ জন্মদিনের উপহার ধরে যে বক্তব্য সে দিয়েছে, এত শৈল্পিক একটি ব্যাপার নিয়ে সে কীভাবে এটি অস্বীকার করল, আমার মাথায় আসছে না।

শবনম বুবলী বলেন, শাকিব খানের বিষয়ে আমি কথা বলতে চাই। সবকিছু নিয়ে এত লুকোচুরি কেন? আমাকে যখন বিয়ে করেছিল, অনেক কিছু গোপন করেছিল। আমাকে আগের বিয়ের মিথ্যা কথা বলে বিয়েও করেছেন। কার কথার চাপে পড়ে এমন হয়েছে আমার জানা নেই। যখন যা ইচ্ছা করবে এটি মেনে নেব না। কাকে খুশি রাখতে এমন হচ্ছে বলতে পারব না। আমার অবস্থান পরিষ্কার করতে চাচ্ছি সবার সামনে।

তিনি আরও বলেন, আমার ইমেজ নষ্ট হয় এমন কথা শাকিব খান নিয়মিত বলে আসছেন। এসব নিয়ে বিস্তারিত কথা সবাইকে জানাতে চাই।

চলতি বছরের ৩০ সেপ্টেম্বর প্রকাশ্যে আসে শাকিব খান ও শবনম বুবলীর বিয়ে-সন্তানের কথা। তার কয়েক দিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে বুবলী জানান, ২০ জুলাই ২০১৮ এটি আমাদের বিয়ের তারিখ।

নতুন করে জল ঘোলা হয়েছে বুবলীর জন্মদিন উপলক্ষ্যে ডায়মন্ডের নাকফুল উপহার নিয়ে। প্রথমে বুবলী বলেন, এটি শাকিব খানের দেওয়া উপহার, আর এর পরই এ বিষয়  নিয়ে শাকিব খানের সাবেক ও বর্তমান স্ত্রীর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বাগযুদ্ধ শুরু হয়। আর এর পর তাতে আরও ঘি ঢালেন শাকিব খান।

image_pdfimage_print

সর্বশেষ

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...

কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার

0
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ঝড়ের কারণে বাড়িঘরের মারাত্মক ক্ষতি হওয়ার পাশাপাশি শহরের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং বিস্তীর্ণ এলাকার...