চরভদ্রাসনে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রকাশঃ

Spread the love


ফরিদপুর জেলা প্রতিনিধি-

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস -২০২২ খ্রি.পালিত হয়েছে । এ উপলক্ষ্যে বুধবার সন্ধ্যা ৬ টায় উপজেলা স্বাধীনতা চত্তরের মুক্তিযুদ্ধ ভাস্কর্যে পুষ্প স্তবক অর্পণ, মোমবাতি প্রজ্জলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শহীদ বুদ্ধিজীবীদের স্মরনে উপজেলা সদরের মধ্য বি. এস. ডাঙ্গী অবস্থিত মুক্তিযুদ্ধ ভাস্কর্য (স্বাধীনতা চত্বরে) মোমবাতি প্রজ্বলনের পূর্বে ফুলেল শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন ও চরভদ্রাসন থানা। পরে ১মিনিট নীরবতা পালন ও দোয়া মোনাজাতে অংশ নেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীসহ নানা শ্রেনী পেশার মানুষ।
উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা’র সভাপতিত্বে স্বাধীনতা চত্বরে শহিদ বুদ্ধিজীবী দিবসের গুরত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ কাউসার, ভাইস চেয়োরম্যান মোঃ মোতালেব হোসেন মোল্যা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ খাইরুল ইসলাম, থানা উপপরিদর্শক মোঃ কামরুল ইসলাম, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ও সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন প্রমুখ।
এ সময় মুক্তিযোদ্ধাগন, ইউপি চেয়ারম্যানগন, চরভদ্রাসন ফায়ার সার্ভিস সদস্যবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা পাক হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসর রাজাকার, আল বদর, আল শামস ও শান্তি কমিটির হাতে ঐ রাতে নিহত হওয়া শহীদ বুদ্ধিজীবীদের স্মরন করে তাৎপর্যপূর্ন বক্তব্য রাখেন।
সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের বিদ্বেহী আত্মার ও দেশের সুখ সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃআশিকুর রহমান/
21 minutes ago · Sent from Mobile

image_pdfimage_print

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

0
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। সরবরাহে বড় ধরনের বিঘ্নের...

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...