খোলা ট্রাকে আর্জেন্টিনা সমর্থকদের উল্লাস : আটক ৯০ শিশু-কিশোর

প্রকাশঃ

Spread the love

দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ উল্লাসে মেতে উঠেছে আর্জেন্টিনার সমর্থকরা। চুয়াডাঙ্গার অলি-গলিতে গ্রামগঞ্জে-শহরে আর্জেন্টিনার সমর্থকরা আনন্দ মিছিল ও মোটরসাইকেলের শো ডাউন বের করে। এ সময় আলমডাঙ্গা কয়রা বাজার থেকে একাটি খোলা ট্রাকে আনন্দ উল্লাসে মেতে ওঠে প্রায় ৯০ শিশু-কিশোর আর্জেন্টিনা সমর্থক। পরে পুলিশ তাদের আটক করে নিয়ে যায়।

রোববার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে শহর এলাকায় মাথাভাঙ্গা ব্রিজের ওপর থেকে এই ৯০ শিশু-কিশোর আর্জেন্টিনা সমর্থককে আটক করে পুলিশ।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, গত রাতে আর্জেন্টিনার জয়ে ৯০ শিশু-কিশোর এক খোলা ট্রাকে করে আলমডাঙ্গা কয়রা বাজার থেকে আনন্দ মিছিল বের করে।

এসময় তাদের কোনো নিরাপত্তা ছিল না। ওই ট্রাকের চালকও অপ্রাপ্তবয়স্ক ছিল। দুর্ঘটনার আশঙ্কায় ওই ট্রাকের চালকসহ ট্রাকে থাকা ৯০ শিশু ‍কিশোরকে আটক করে থানায় আনা হয়। এরপর রাতেই ফোন দিয়ে পরিবারের সদস্যদের জিম্মায় ওই শিশু-কিশোরদের দেওয়া হয়েছে।

তবে ট্রাকটি জব্দসহ চালককে থানা হেফাজতে রাখা হয়েছে। ট্রাকের কাগজপত্র যাচাই-বাছাইসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবরতী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

image_pdfimage_print

সর্বশেষ

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

0
উত্তর-পশ্চিম চীনের ছিংহাই প্রদেশে মঙ্গলবার (১৬ জুন) বিকেলে আঘাত হানা ৬.৩ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয়...

ইরান-মার্কিন চুক্তির খসড়ায় তেল নিষেধাজ্ঞা, পারমাণবিক বিষয়সহ আরও যা আছে

0
ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের চূড়ান্ত খসড়ায় তেহরানের পারমাণবিক কার্যক্রম থেকে শুরু করে হরমুজ প্রণালী পুনরায় চালু করা...

জিসান ইস্যুতে সংসদে তুমুল হট্টগোল

0
কুয়েত সরকার আরও ২ হাজার ১৯৩ জন ব্যক্তির কুয়েতি নাগরিকত্ব বাতিলের আদেশ প্রকাশ করেছে। সরকারি গেজেট কুয়েত আল-ইয়াওম-এ প্রকাশিত সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তিদের...

কুয়েতে ২ হাজারের বেশি মানুষের নাগরিকত্ব বাতিল

0
কুয়েত সরকার আরও ২ হাজার ১৯৩ জন ব্যক্তির কুয়েতি নাগরিকত্ব বাতিলের আদেশ প্রকাশ করেছে। সরকারি গেজেট কুয়েত আল-ইয়াওম-এ প্রকাশিত সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তিদের...

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইরান: রিপোর্ট

0
ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র-ইসরাইলি যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত কাঠামোগত চুক্তি (ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট) নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি তেহরান। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এ খবর...