ওমানে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

প্রকাশঃ

Spread the love

ওমানে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তারা সবাই বাংলাদেশের চট্টগ্রামের সন্দ্বীপের বাসিন্দা।

শনিবার স্থানীয় সময় ভোর ৬টার দিকে ওমানের দুকুমের একটি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনাকবলিত গাড়িটিতে ১০ জন যাত্রী ছিলেন। তাদের ৯ জন সন্দ্বীপের এবং একজন ফেনীর।

দুর্ঘটনার শিকার ১০ জনই আরব সাগরে ফিশিংয়ের কাজ করেন। রাতে তারা সাগরে মাছ ধরে ভোরে দুকুমে তাদের বাসায় ফিরছিলেন। দুর্ঘটনার সময় বেশিরভাগই ঘুমে ছিলেন।

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর চট্টগ্রামের উপ-পরিচালক জহিরুল আলম মজুমদার বলেন, ওমানে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের প্রথম সচিব আনোয়ার হোসেন ৫ জন বাংলাদেশ শ্রমিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন। তাদের সবার বাড়ি সন্দ্বীপে।

image_pdfimage_print

সর্বশেষ

চীন-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বাস্তবায়নে আশাবাদী ইয়াও ওয়েন

0
সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্রাটেজিক স্টাডিজে কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম, জয়েন্ট ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিস্তা মহাপরিকল্পনা এবং চীন-বাংলাদেশ...

হাসপাতালের বেডে রোগীর মাথায় পড়ল অক্সিজেন সিলিন্ডার, সঙ্গে সঙ্গেই মৃত্যু

0
নিহতের স্বজনদের অভিযোগ, শারীরিক অসুস্থতার কারণে দুই দিন আগে মিজানুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার অক্সিজেনের প্রয়োজন হলে কর্তব্যরত এক কর্মচারী...

পরিবেশ পরিচ্ছন্ন রাখতে দেশবাসীকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

0
ভিডিও বার্তার শুরুতে প্রধানমন্ত্রী দেশবাসীকে সালাম জানিয়ে বলেন, আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের...

প্ল্যান্ট অচল রেখে মাসে কোটি টাকার অক্সিজেন কিনছে সরকারি হাসপাতাল

0
শত কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি অক্সিজেন প্ল্যান্টগুলো বছরের পর বছর অচল পড়ে আছে। অথচ সরকারি হাসপাতালগুলোকে প্রতি মাসে বেসরকারি দুই কোম্পানির কাছ থেকে...

ভাঙ্গায় আগুনে তিন দোকান পুড়ে ছাই

0
হরিরহাট বণিক সমিতির সভাপতি মো. মোস্তফা মাতুব্বর জানান, রাত ১০ টার দিকে হঠাৎ করেই বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। বাজারের...