ঈদুল আজহার তারিখ ঘোষণা করল যেসব দেশ

প্রকাশঃ

Spread the love

মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহার তারিখ ইতিমধ্যেই ঘোষণা করেছে বিশ্বের বেশ কয়েকটি মুসলিম দেশ। এর মধ্যে রয়েছে- সৌদি আরব, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ব্রুনাই অন্যতম।

মঙ্গলবার বেশকিছু দেশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় ঈদুল আজহার তারিখ নির্ধারণ করেছেন তারা।

এরমধ্যে সবার আগে ঈদের তারিখ ঘোষণা করেছে ইন্দোনেশিয়া। মঙ্গলবার ইন্দোনেশিয়ায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ৬ জুন (জিলহজ মাসের ১০ তারিখ) ঈদুল আজহা পালনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে দেশটি।

দেশটির জাতীয় জ্যোতির্বিদ্যা সংস্থা জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় ইন্দোনেশিয়ার আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।

এদিকে চাঁদ দেখা গেছে সৌদি আরবেও। ফলে আগামী ৬ জুন পবিত্র হজের পরদিন ঈদুল আজহা পালনের ঘোষণা দিয়েছে দেশটি। দেশটির সুপ্রিম কাউন্সিল জানিয়েছে, মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী, ২৮ মে থেকেই জিলহজ মাস শুরু হতে যাচ্ছে।

এছাড়া ৬ জুন পবিত্র ঈদুল আজহা পালনের ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও ওমান। এসব দেশে মঙ্গলবার সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে বুধবার থেকেই জিলহজ মাস শুরু হচ্ছে। ধর্মীয় কর্তৃপক্ষ ও আঞ্চলিক চাঁদ দেখার ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে দেশগুলো।

ঈদের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়াও। দেশটিতে মঙ্গলবার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় মধ্যপ্রাচ্যের সঙ্গে একই দিনে ঈদ পালিত হতে যাচ্ছে। অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ৬ জুন সে দেশে ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছেন।

৭ জুন ঈদ উদযাপন করবে যেসব দেশ:

মালয়েশিয়া, বাংলাদেশ, পাকিস্তান, ব্রুনেই, ভারতসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশকিছু দেশে মঙ্গলবার চাঁদ দেখা না যাওয়ায় ২৯ মে জিলহজ মাস শুরু হবে। ফলে এসব দেশে আগামী ৭ জুন পবিত্র ঈদুল আজহা পালিত হবে।

বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি ২৮ মে বুধবার সন্ধ্যায় চাঁদ দেখার ঘোষণা দেবে। চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে ঈদ হতে পারে ৭ অথবা ৮ জুন। তবে ৭ জুন তারিখই ঈদের সম্ভাব্য দিন হিসেবে ভাবা হচ্ছে। ইতোমধ্যে ঈদ উপলক্ষে ৫ থেকে ১৪ জুন পর্যন্ত ১০ দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

image_pdfimage_print

সর্বশেষ

বিয়ের পাত্রী না পেয়ে প্রাণ দিলেন ২৯ জন

0
ভারতের মহারাষ্ট্রের জলগাঁও জেলায় চলতি বছরের প্রথম ছয় মাসে ৩৮৩ জন পুরুষ আত্মহত্যা করেছেন। মহারাষ্ট্র পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তাদের মধ্যে ২৯ জনের আত্মহত্যার...

ফের ইরানের পিকঅ্যাক্স পর্বতে হামলার হুমকি ট্রাম্পের

0
ইরানের পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলা চালানো হতে পারে বলে ফের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুক্তরাষ্ট্র...

তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

0
নেপালে ভয়াবহ বন্যায় অন্তত ১ হাজার ২০৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখনও ৪ হাজার ২১৬ জন নিখোঁজ রয়েছেন। দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়,...

বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ২

0
বলিভিয়ায় একটি সামরিক ব্যারাকে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছেন। শুক্রবার দেশটির লা পাজ শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার...

কেরালায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮ শিক্ষার্থী

0
ভারতের কেরালার ত্রিশূর জেলায় মহাসড়কের পাশে ‘অবৈধভাবে’ পার্ক করে রাখা একটি লরির পেছনে গাড়ির ধাক্কায় তামিলনাড়ুর দিন্দিগুলের আট প্রকৌশল শিক্ষার্থী নিহত হয়েছেন বলে জানিয়েছে...