লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে বাস চাপায় বাবা ও ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে। তারা সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী। এতে গুরুতর আহত হয়েছেন আরো দু’জন।
শনিবার (০২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-রায়পুর আঞ্চলিক সড়কের সদর উপজেলার মান্দারী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই দু’জন এবং হাসপাতালে নেওয়ার পথে আরো দু’জনসহ মোট চারজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন- সদর উপজেলার আবিরখিল গ্রামের মো. ইউছুফ ও তার ছেলে ইকবাল সাকিব ও পূর্ব জামিরতলী গ্রামের মিজানুর রহমান ও অটোরিকশার চালক মমিন উল্যাহ। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা রায়পুরগামী জোনাকী পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছলে সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দু’জন ও হাসপাতালে নেওয়ার পথে আরো দু’জনের মৃত্যু হয়।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মালেক চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
লক্ষ্মীপুরে বাস চাপায় বাবা ও ছেলেসহ চারজনের মৃত্যু
প্রকাশঃ
সর্বশেষ
এক দশক পর মিশরে শি জিনপিং
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...
এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...
হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...
কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ঝড়ের কারণে বাড়িঘরের মারাত্মক ক্ষতি হওয়ার পাশাপাশি শহরের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং বিস্তীর্ণ এলাকার...








