”উপকূল বন্ধু” উপাধি পেলেন সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু

প্রকাশঃ

Spread the love

বাংলাদেশে সর্বপ্রথম সমগ্র উপকূল নিয়ে গণমাধ্যমে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ “উপকূল বন্ধু” উপাধি পেলেন উপকূল সাংবাদিকতার পথিকৃত সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু। সোমবার ( ৪ সেপ্টেম্বর) বিকেলে “উপকূল বন্ধু” উপাধি খচিত সম্মানার বিশেষ স্মারকটি তাঁর হাতে তুলে দেন লক্ষ্মীপুর-৪ ( রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও অনুষ্ঠানের প্রধান অতিথি আবদুল্লাহ আল মামুন। রামগতির বিবিরহাটের অনুষ্ঠিত এক অনুষ্ঠানে রামগতি-কমলনগর অনলাইন এ্যাক্টিভিষ্ট ফোরাম এ সম্মাননা প্রদান করে। সাংবাদিক রফিকুল ইসলাম মন্টুর বাড়ি উপকূলীয় জেলা বরগুনায়। ইতোপূর্বে তিনি আরো প্রায় ১৫টি জাতীয় ও আর্ন্তজাতিক পুরস্কার লাভ করেন। অনুষ্ঠানে সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে স্থানীয় সাংসদ আবদুল্ললাহ আল মামুন, মুুুুক্তিযোদ্ধাসহ আরো ১০জন কে দেয়া হয় বিশেষ সম্মাননা স্মারক। ফোরামের সহ সভাপতি মো: বেলালের সভাপতিত্বে এবং সাইফ রাশেদর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, রামগতি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাসান মাহমুদ ফেরদৌস, ইউপি চেয়ারম্যান তাওহিদুল ইসলাম সুমন, জেলা পরিষদের সদস্য মুজাহিদুল ইসলাম দিদার, সমাজে সেবক খালেদ আমিন রাশেদ, শিক্ষক কামাল উদ্দিন ওসমান, প্রবাসি ব্যবসায়ী হাজী নাজিম উদ্দিন, ব্যবসায়ী রিয়াজ উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাসান ইবনে আবদুল কাইয়ুম এবং মাসুদ সুমন প্রমুখ।

সাংবাদিক রফিকুল ইসলাম মন্টুর কাজের ক্ষেত্র বাংলাদেশের সমগ্র উপকূলের ১৬ জেলা।সারাবছরই তিনি উপকূলের প্রান্তিক জনপদ ঘুরে তুলে আনেন বিপন্ন মানুষের জীবনচিত্র, সমস্যা, সম্ভাবনা, জলবায়ু পরিবর্তন, পরিবেশ পরিস্থিতি, উন্নয়ন-অপউন্নয়ন, নাগরিক সেবা, শিক্ষা-সংস্কৃতিসহ নানা বিষয়ের খবর। যা প্রকাশ করেন গনমাধ্যমে।

জানা যায়, তিনি বিভিন্ন সময় দৈনিক প্রথম আলো, বাংলানিউজটোয়েন্টিফোর, দৈনিক সমকাল, দৈনিক কালের কণ্ঠ, বার্তা সংস্থা ইউএনবি, দৈনিক মানবজমিন, রাইজিংবিডি, দৈনিক ভোরের কাগজ, দৈনিক সংবাদ, দৈনিক দেশ, দৈনিক জনতা, বাংলাদেশ টাইমস, বাংলাবাজার পত্রিকাসহ কয়েকটি পত্রিকায় কাজ করেন।
image_pdfimage_print

সর্বশেষ

চীন-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বাস্তবায়নে আশাবাদী ইয়াও ওয়েন

0
সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্রাটেজিক স্টাডিজে কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম, জয়েন্ট ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিস্তা মহাপরিকল্পনা এবং চীন-বাংলাদেশ...

হাসপাতালের বেডে রোগীর মাথায় পড়ল অক্সিজেন সিলিন্ডার, সঙ্গে সঙ্গেই মৃত্যু

0
নিহতের স্বজনদের অভিযোগ, শারীরিক অসুস্থতার কারণে দুই দিন আগে মিজানুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার অক্সিজেনের প্রয়োজন হলে কর্তব্যরত এক কর্মচারী...

পরিবেশ পরিচ্ছন্ন রাখতে দেশবাসীকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

0
ভিডিও বার্তার শুরুতে প্রধানমন্ত্রী দেশবাসীকে সালাম জানিয়ে বলেন, আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের...

প্ল্যান্ট অচল রেখে মাসে কোটি টাকার অক্সিজেন কিনছে সরকারি হাসপাতাল

0
শত কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি অক্সিজেন প্ল্যান্টগুলো বছরের পর বছর অচল পড়ে আছে। অথচ সরকারি হাসপাতালগুলোকে প্রতি মাসে বেসরকারি দুই কোম্পানির কাছ থেকে...

ভাঙ্গায় আগুনে তিন দোকান পুড়ে ছাই

0
হরিরহাট বণিক সমিতির সভাপতি মো. মোস্তফা মাতুব্বর জানান, রাত ১০ টার দিকে হঠাৎ করেই বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। বাজারের...