রামগতিতে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি, যুবক গ্রেফতার

প্রকাশঃ

Spread the love

 

লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের রামগতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কটুক্তি করায় মো. রায়হান উদ্দিন (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে রামগতি থানায় মামলা দায়ের করেন উপজেলা যুবলীগের সভাপতি মেজবাহ উদ্দিন (ভিপি হেলাল) । এর আগে মঙ্গলবার রাতে রায়হান উদ্দিনকে তার নিজ বাড়ি থেকে পুলিশ আটক করে।

রায়হান উদ্দিন রামগতি উপজেলা চর রমিজ ইউনিয়নের টুমচর গ্রামের আবুল হাসেমের ছেলে।

মামলার বাদি উপজেলা যুবলীগের সভাপতি ভিপি হেলাল বলেন, সম্প্রতি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবদুল ওয়াহেদ ও আমার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডি’র স্ট্যাটাসের কমন্টেস বক্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ওই যুবক কটুক্তি করে। এ ব্যাপারে থানায় অভিযোগ করলে পুলিশ তাকে আটক করে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

image_pdfimage_print

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

0
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। সরবরাহে বড় ধরনের বিঘ্নের...

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...