লক্ষ্মীপুরের রামগঞ্জে সংঘর্ষের ঘটনায় অস্ত্র উদ্ধার, আটক ৬

প্রকাশঃ

Spread the love

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রামগঞ্জে যুবলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ। এসময় একটি এলজি ও একটি চাপাতি উদ্ধার করা হয়। শনিবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন, তুহিন, আরিফ হোসেন, ছাইয়ান, সুমন, সাইফুল ইসলাম ও পলাশ। আটককৃতরা যুবলীগ ও আওয়ামী লীগের কর্মী বলে জানিয়েছে পুলিশ।
এর আগে শুক্রবার (২৭ অক্টোবর) রাত ৮ টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার ভোলাকোট ইউনিয়নের আথাকরা বাজারে উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান বশির আহম্মেদ মানিক সমর্থক ও ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মহিন ড্রাইভার সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে এমরান ও কবির নামের ২ জন গুলিবিদ্ধসহ ৪জন আহত হয়েছেন।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তোতা মিয়া ৬ জনকে আটক ও অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, থানায় মামলার প্রস্তুতি চলছে।

 

 

 

image_pdfimage_print

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

0
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। সরবরাহে বড় ধরনের বিঘ্নের...

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...