স্কুলের পাঠদান বন্ধ রেখে সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশঃ

Spread the love

নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতি উপজেলাতে চর মেহার আজিজিয়া উচ্চ বিদ্যালয়ে পাঠদান বন্ধ রেখে সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠান হয়েছে। অনুষ্টান চলাকালীন সময়ে বিকট শব্দের কারণে পাশের চর মেহের সরকারী প্রাথমিক বিদ্যালয়েও কোন পাঠদান দিতে পারেনি শিক্ষকরা। ফলে অভিভাবকদের মাঝে অসন্তোষ ও ক্ষোভের সঞ্চার হয়েছে।

বৃহস্প্রতিবার ( ২৯ অক্টোবর ) সকাল ১০ টায় শুরু হয়ে ৩ টা পর্যন্ত চলে। রামগতির প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন এর আয়োজনে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহায়তা স্কুলের শ্রেণীকক্ষে  এ গান বাজনা অনুষ্ঠিত হয়। একাধিক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রাকৃতিক দুর্যোগে এবছর প্রায় সময় শিক্ষার্থীরা স্কুলে যেতে পারে নাই। এছাড়া সরকারি অন্যান্য ছুটি থাকায় বছরের বেশিরভাগ সময়ই স্কুল বন্ধ থাকে। আবার ক্লাস বন্ধ রেখে এরকম গানের অনুষ্ঠানে অংশ নেওয়ায় শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষাগ্রহণ বাধাগ্রস্ত হচ্ছে।

এব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক আবদুল মতিন জানান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার চিঠির আলোকে এ অনুষ্ঠান হয়েছে।

মাধ্যমিক শিক্ষাকর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, আমি মাইক চালিয়ে গান বাজনা চালানোর জন্য অনুমতি দেইনি। ঐ স্কুলের পাশে প্রাথমিক স্কুল আছে তা আমার জানা নাই।

image_pdfimage_print

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

0
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। সরবরাহে বড় ধরনের বিঘ্নের...

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...