বিএনপির আরেক সাবেক এমপিকে ৮ বছরের কারাদণ্ড

প্রকাশঃ

Spread the love

ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মসিউর রহমানকে ১০ বছর কারাদণ্ড দেওয়ার পর এবার ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনের বিএনপির আরেক সাবেক সংসদ সদস্য আবদুল ওহাবের ৮ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তার জ্ঞাত আয় বহির্ভূত ৯৩ লাখ টাকার সম্পদ বাজেয়াপ্তের আদেশ দেওয়া হয়েছে।

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় সোমবার যশোর স্পেশাল জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এ আদেশ দেন। এর আগে, ২০০৮ সালে এই মামলাটি দায়ের করে দুদক।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও শৈলকূপা উপজেলা বিএনপির সভাপতি মো. আবদুল ওহাব ঝিনাইদহ-১ আসনের দুই মেয়াদের সংসদ সদস্য ছিলেন।

এর আগে, গত ২৫ অক্টোবর একই আদালত দুদকের মামলায় সাবেক এমপি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মসিউর রহমানকে ১০ বছর কারাদণ্ড দেন। একই সঙ্গে তার জ্ঞাত আয় বহির্ভূত ১০ কোটি ৫ লাখ ৬৯ হাজার ৩৩০ টাকার সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়।

image_pdfimage_print

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

0
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। সরবরাহে বড় ধরনের বিঘ্নের...

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...