জেএসসি পরীক্ষা কেন্দ্রের সহকারী সচিব প্রত্যাহার

প্রকাশঃ

Spread the love

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগরে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা কেন্দ্রে শৃংখলা ভঙ্গের দায়ে সহকারী সচিব ওমর ফারুক দোলনকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ১১ টায় তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে প্রত্যাহার করেন কেন্দ্র সচিব ও উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম।

সহকারী কেন্দ্র সচিব ওমর ফারুক দোলন চর লরেন্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম জানান, সহকারী সচিব ওমর ফারুক দোলন নিয়ম ভঙ্গ করে ভ্যেনু কেন্দ্র থেকে মুল কেন্দ্রে যায়। একাধিকবার সতর্ক করা হলেও তিনি আইন অমান্য করেন। এব্যাপারে কুমিল্লা শিক্ষা বোর্ডে অভিযোগ করলে বোর্ড তাকে প্রত্যাহারের নির্দেশ দেয়।

image_pdfimage_print

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

0
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। সরবরাহে বড় ধরনের বিঘ্নের...

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...