লক্ষ্মীপুরে পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে সাংবাদিকের বাড়িতে তল্লাশী

প্রকাশঃ

Spread the love

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে পুলিশকে ভূল তথ্য দিয়ে রাকিব হোসেন রনি নামের এক সাংবাদিকের বাড়ীঘর তল্লাশী  করিয়েছে ভূমিদস্যু আজাদ। বুধবার (৮নভেম্বর) দুপুরে পৌর শহরের সোনালী কলোনি এলাকায় ওই সাংবাদিকের পরিবারকে এ হয়রানির ঘটনা ঘটায়। ওই সময় সাংবাদিক রনি সংবাদ সংগ্রহের কাজে বাড়ির বাহিরে ছিলেন। এঘটনায় লক্ষ্মীপুর সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সাংবাদিক রাকিব হোসেন রনি জাতীয় দৈনিক বণিক বার্তা পত্রিকার লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি ও অনালাইন নিউজ পোর্টাল (পত্রিকা) শীর্ষ সংবাদ ডটকমের নির্বাহী সম্পাদক। ভূমিদস্যু আজাদ লক্ষ্মীপুর সোনালী কলোনীর মোহাম্মদ উল্যার ছেলে। সে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও এলাকার ত্রাস বলে জানা যায়।
স্থানিয়রা জানায়, ভূমিদস্যু আজাদ হামলার নাটক সাজিয়ে সাংবাদিক রনির পরিবারকে প্রতিপক্ষ্য বানিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে মিথ্যা তথ্য দিয়ে পুলিশ এনে বাড়িঘরে তল্লাশী চালায়। এ সময় পুলিশ ঘরের  বিভিন্ন স্থানে তল্লাশী চালায়। এক পর্যায়ে বাড়িতে থাকা পরিবারের লোকজনকে বিভিন্ন ভাবে হয়রানি করে তারা। ঘটনার সময় সাংবাদিক রনির বাড়ির বাহিরে ছিলেন। স্থানিয়রা আরো জানায়, আজাদ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েক করে। তার বিরুদ্ধে কেউ কথা বললে এভাবেই বিভিন্ন নাটক সাজিয়ে মামলা হামলা করে হয়রানি করে সে।
সাংবাদিক রাকিব হোসেন রনি জানায়, আজাদ একজন চিহ্নিত ভুমিদস্যু। কিছুদিন আগে সে মিথ্যা অযুহাতে এক প্রবাসীর বাড়িতে হামলা চালায়।। এঘটনায় আমি সংবাদ সংগ্রহ করলে সে ক্ষিপ্ত হয়ে বিভিন্ন সময় মামলা হামলার হুমকী দেয়। তারই ধারাবাহিকতায় আজ পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে আমার বাড়িতে তল্লাশী চালায়। আমি এ ঘটনার বিচারের দাবি জানায়।
লক্ষ্মীপুর মডেল থানার সহকারী উপ পরিদর্শক মুকবুল বলেন, খবর পেয়ে সোনালী কলোনি এলাকায় গেলে আজাদের উপর ওই বাড়ির লোকজন হামলা চালিয়েছে বলে জানালে আমরা ওই বাড়িতে ডুকি। তবে বাড়িটি যে সাংবাদিকের তা আমাদের জানা ছিলো না।
এদিকে সাংবাদিকের বাড়িতে বিনা কারণে পুলিশী তল্লাশীর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে লক্ষ্মীপুরের সাংবাদিক মহল। লক্ষ্মীপুর প্রেস ক্লাব ও জেলা রিপোটার্স ক্লাব সহ জেলায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ বিষয়টির তদন্ত পূর্বক বিচারের দাবি জানান।

image_pdfimage_print

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

0
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। সরবরাহে বড় ধরনের বিঘ্নের...

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...