বিএনপির জনসভা শুরু

প্রকাশঃ

Spread the love

 সোহরাওয়ার্দী উদ্যান : রাজধানীর সোহরাওয়াদী উদ্যানে আনুষ্ঠানিক ভাবে মুরু হয়েছে বিএনপির জনসভা। রোববার (১২ নভেম্বর) দুপুর পৌনে ২টায় কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে জনসভার আনুষ্ঠানিকতা শুরু হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির সঞ্চালনায় আয়োজিত জনসভার মঞ্চে এখন দলটির মহানগর ও কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন নেতারা বক্তব্য দিচ্ছেন।

সোহরাওয়ার্দী উদ্যানের জনসভাস্থলে ঢাকার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছে। নেতাকর্মীদের উৎসাহ দিতে মঞ্চ থেকে বক্তব্যের ফাকেঁ ফাঁকে বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে।

এর আগে সকাল সোয়া ১১টা থেকেই মঞ্চে সংগীত পরিবেশনের মাধ্যমে নেতাকর্মীদের উৎসাহ দিতে থাকে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার (জাসাস) শিল্পীরা।

বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া।

এরই মধ্যে রাজধানীসহ ঢাকার আশপাশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে নেতাকর্মীরা জড়ো হতে দেখা গেছে।

সকাল ১০টা থেকে মঞ্চের আশেপাশ ছাড়িয়ে উদ্যানে জমায়েত হয়েছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সোহরাওয়ার্দী উদ্যান ছাড়াও মৎসভবন, শাহবাগ, টিএসসিসহ বেশকিছু পয়েন্টে জড়ো হচ্ছেন তারা।

দলীয় সূত্র বলছে, জনসভার প্রথম অংশে থাকছে সাংস্কৃতিক পর্ব। আর মূলব পর্বে থাকছে শীর্ষ নেতাদের বক্তব্য। জনসভায় প্রধান অতিথি থাকবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

এদিকে জনসভাস্থলে উপস্থিত থেকে সেখানে আগত নেতা-কর্মীদের নানা দিক নির্দেশনা দিচ্ছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ শীর্ষ নেতারা।

৭ নভেম্বর বিএনপির ‘বিপ্লব ও সংহতি দিবস’ থাকলেও ঢাকায় কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) সম্মেলন হওয়ায় পিছিয়ে রোববার এ জনসভা করছে বিএনপি

image_pdfimage_print

সর্বশেষ

চীন-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বাস্তবায়নে আশাবাদী ইয়াও ওয়েন

0
সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্রাটেজিক স্টাডিজে কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম, জয়েন্ট ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিস্তা মহাপরিকল্পনা এবং চীন-বাংলাদেশ...

হাসপাতালের বেডে রোগীর মাথায় পড়ল অক্সিজেন সিলিন্ডার, সঙ্গে সঙ্গেই মৃত্যু

0
নিহতের স্বজনদের অভিযোগ, শারীরিক অসুস্থতার কারণে দুই দিন আগে মিজানুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার অক্সিজেনের প্রয়োজন হলে কর্তব্যরত এক কর্মচারী...

পরিবেশ পরিচ্ছন্ন রাখতে দেশবাসীকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

0
ভিডিও বার্তার শুরুতে প্রধানমন্ত্রী দেশবাসীকে সালাম জানিয়ে বলেন, আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের...

প্ল্যান্ট অচল রেখে মাসে কোটি টাকার অক্সিজেন কিনছে সরকারি হাসপাতাল

0
শত কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি অক্সিজেন প্ল্যান্টগুলো বছরের পর বছর অচল পড়ে আছে। অথচ সরকারি হাসপাতালগুলোকে প্রতি মাসে বেসরকারি দুই কোম্পানির কাছ থেকে...

ভাঙ্গায় আগুনে তিন দোকান পুড়ে ছাই

0
হরিরহাট বণিক সমিতির সভাপতি মো. মোস্তফা মাতুব্বর জানান, রাত ১০ টার দিকে হঠাৎ করেই বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। বাজারের...