‘সংগঠন করতে হলে আন্দোলন করতে হবে’

প্রকাশঃ

Spread the love
'সংগঠন করতে হলে আন্দোলন করতে হবে'

লক্ষ্মীপুরঃ

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেছেন, “একটি মানুষকে বাঁচাতে হলে যেমনি আলো বাতাস, মাটি পানি ও নিতন্তর সেবাসহ সব কিছু করতে হয়। তেমনি সংগঠন করতে হলে আন্দোলন করতে হবে।

আন্দোলন সংগঠন, সংগঠন আন্দোলন একই সূত্রে গাঁথা। আন্দোলন ছাড়া সংগঠন শক্তিশালী হবেনা। এ অন্দোলন মানে রাজপথে মিছিল না, মাঠ গরম রাখার বিষয় না, আন্দোলন মানে একটি আদর্শ বাস্তবায়ন করা, নানা কৌশলে জনগনকে উদ্বুদ্ধ করে তোলা। ’
বৃহস্পতিবার লক্ষ্মীপুর জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওমর ফারুক সরকারের নানামুখি উন্নয়নের কর্মকাণ্ডের কথা তুলে ধরে আরো বলেন, ‘আজ যা কল্পনা তা আগামী বাস্তবায়নের নাম শেখ হাসিনা। আর তা বাস্তবায়নে দেশের যুবক তথা চালিকা শক্তির কথা চিন্তা করেই বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠা করা হয়েছে। ’
জেলা যুবলীগের আহবায়ক একে এম সালাহ উদ্দিন টিপুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, স্থানীয় সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল, আব্দুল্লাহ আল মামুন, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, পৌর মেয়র আবু তাহের, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাদ, মো.আতাউর রহমান, জাকির হোসেন খান, আনোয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক মঞ্জুর আলম শাহীন, সুব্রত পাল, সম্পাদক মন্ডলীর সদস্য কাজী আনিসুর রহমান, মিজানুল ইসলাম মিজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু, জেলা যুবলীগের ১ম যুগ্ম আহবায়ক শেখ জামান রিপন, ২য় যুগ্ম  আহবায়ক বায়েজিদ ভূঁইয়া প্রমুখ।প্রসঙ্গত: দীর্ঘ প্রায় দুই যুগ পর জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে ১৯৯৩ সালের ১২ ডিসেম্বর সম্মেলন হয় সংগঠনটির।

image_pdfimage_print

সর্বশেষ

ইরানের হামলায় জর্ডানে একাধিক ড্রোনসহ মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

0
তবে ইরানের এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা জর্ডানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা স্বাধীনভাবে যাচাইযোগ্য তথ্য প্রকাশ করা হয়নি। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র...

নজরুলকে দল থেকে ‘শাস্তি’, এমপি পদের কী হবে?

0
দলের বহিষ্কারাদেশে বলা হয়েছে, সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিষয়ে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে। তাকে গঠনতন্ত্রের ৬২...

একইসঙ্গে ভারত-চীনকে কাছে টানছে বাংলাদেশ : বিবিসির রিপোর্ট

0
প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টার মাঝেই ধাবমান অর্থনীতিকে চাঙ্গা করতে চীনের বড় বিনিয়োগ ও কৌশলগত অংশীদারিত্ব অর্জনে সচেষ্ট...

আজ কেন নীল জার্সিতে খেলবে আর্জেন্টিনা

0
কিছু ম্যাচ থাকে, যার গল্প পরিসংখ্যানের খাতায় নয়, লেখা থাকে মানুষের স্মৃতিতে। পরিসংখ্যান শুধু সংখ্যা দেখায়, স্মৃতিতে বেঁচে থাকে ইতিহাস। আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের সঙ্গে জড়িয়ে...

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সময় বেঁধে দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা

0
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে সময় বেঁধে দিয়ে রাজধানীর শাহবাগ মোড় থেকে সরে গেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বুধবার সন্ধ্যা ছয়টা...