লক্ষ্মীপুর :
লক্ষ্মীপুরের রামগঞ্জে শিবিরের গোপন বৈঠক চলাকালীন সময় হামলা চালিয়েছে এক শিবির কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করলো ছাত্রলীগের নেতাকর্মীরা।
আজ (১৪ ডিসেম্বর) বৃহস্পতিবার সকালে জিয়া শপিং কমপ্লেক্সের ছাদে পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল চৌকিয়ার নেতৃত্বে এ হামলা চালানো হয়। এসময় রাসেল নামের এক শিবির কর্মীকে পিটিয়ে পুলিশের হাতে সোপর্দ করে ছাত্রলীগের নেতাকর্মীরা।
জানা যায়, রামগঞ্জ পৌরসভার জিয়া শপিং কমপ্লেক্সের ছাদে শিবির কর্মীরা একত্রিত হয়ে গোপন মিটিং করছিল। এসময় খবর পেয়ে পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল চৌকিয়ার নেতৃত্বে নেতাকর্মীরা হামলা চালিয়ে রাসেল নামের এক শিবির কর্মীকে পিটিয়ে পুলিশের হাতে সোপর্দ করে। রাসেল হোসেন পৌরসভা সাতারপাড়া করিম উদ্দিন বেপারী বাড়ির বাচ্চু মিয়ার ছেলে।
এস আই জহিরুল ইসলাম জানান, শিবিরকর্মী রাসেলকে লক্ষীপুর জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।
লক্ষ্মীপুরে শিবির কর্মীকে পিটিয়ে পুলিশের হাতে সোপর্দ করলো ছাত্রলীগ
প্রকাশঃ
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। সরবরাহে বড় ধরনের বিঘ্নের...
এক দশক পর মিশরে শি জিনপিং
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...
এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...
হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...








