নিজস্ব প্রতিবেদক : ‘পরিকল্পিত পরিবার গড়ে তুলি, মাতৃ মৃত্যু রোধ করি’ এ প্রতিপাদ্য নিয়ে লক্ষ্মীপুরে স্বাস্থ্য কর্মকর্তা-কর্মচারীদের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। আগামি ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারী পর্যন্ত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ ২০১৭ সফল করার লক্ষ্যে এ সভা করা হয়েছে। জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন। এসময় বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহম্মদ, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল বাছেত এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্পনা কর্মকর্তা ডা. আক্তার হোসেন প্রমুখ। সভায় জেলার সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলার বিভিন্ন স্বাস্থকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, অবহেলিত দূর্গম চর ও দ্বিপাঞ্চলসমূহেও জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের সচেষ্ট থাকতে হবে। দূর্গম চর ও দ্বিপাঞ্চলসমূহের রোগীদের সেবায় সংশ্লিষ্টদের নিরলসভাবে কাজ করার আহবান জানান বক্তারা।
লক্ষ্মীপুরে স্বাস্থ্য কর্মকর্তা-কর্মচারীদের এ্যাডভোকেসি সভা
প্রকাশঃ
সর্বশেষ
উরুগুয়েতে আর্জেন্টাইন ক্লাব সমর্থকদের ওপর গুলি
মন্তেভিদিওতে নাসিওনালের বিপক্ষে জয়ের পর আনন্দোল্লাস করে বাসে করে ফিরছিলেন। সমর্থকরা যখন শহরের রুটওয়ানে দিয়ে কোলোনিয়ার দিকে যাচ্ছিলেন, তখন এই ঘটনা ঘটে।
কনমেবল সুদামেরিকানা ২০২৬...
ইরানের হামলায় জর্ডানে একাধিক ড্রোনসহ মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত
তবে ইরানের এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা জর্ডানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা স্বাধীনভাবে যাচাইযোগ্য তথ্য প্রকাশ করা হয়নি। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র...
নজরুলকে দল থেকে ‘শাস্তি’, এমপি পদের কী হবে?
দলের বহিষ্কারাদেশে বলা হয়েছে, সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিষয়ে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে। তাকে গঠনতন্ত্রের ৬২...
একইসঙ্গে ভারত-চীনকে কাছে টানছে বাংলাদেশ : বিবিসির রিপোর্ট
প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টার মাঝেই ধাবমান অর্থনীতিকে চাঙ্গা করতে চীনের বড় বিনিয়োগ ও কৌশলগত অংশীদারিত্ব অর্জনে সচেষ্ট...
আজ কেন নীল জার্সিতে খেলবে আর্জেন্টিনা
কিছু ম্যাচ থাকে, যার গল্প পরিসংখ্যানের খাতায় নয়, লেখা থাকে মানুষের স্মৃতিতে। পরিসংখ্যান শুধু সংখ্যা দেখায়, স্মৃতিতে বেঁচে থাকে ইতিহাস। আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের সঙ্গে জড়িয়ে...







