শিক্ষকরা পদত্যাগ করে নির্বাচন করতে পারবেন

প্রকাশঃ

Spread the love

নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, সরকারি স্কুল-কলেজের শিক্ষকরা (তারা যদি সরকারি নাও হন) নির্বাচন করতে চাইলে চাকরি থেকে পদত্যাগ করতে হবে।  বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তা/সহকারী রিটার্নিং কর্মকর্তাদের এক বিশেষ ব্রিফিংয়ে তিনি কমিশনের এ সিদ্ধান্তের কথা জানান।  আইনের ভিত্তিতেই নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।

সচিব আরও বলেন,  উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে বর্তমান চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের পদত্যাগ করতে হবে না। তবে জেলা পরিষদের সদস্য, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ অন্যরা যদি উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ভোট করতে চান, তাহলে তাদের পদত্যাগ করতে হবে।

তিনি বলেন, বতর্মানে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে যারা দায়িত্ব পালন করছেন, ইসি সিদ্ধান্ত নিয়েছেন ফের ভোট করতে তাদের পদত্যাগ করতে হবে না। আর ভাইস চেয়ারম্যানকেও পদত্যাগ করতে হবে না।তবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সদস্য, কিংবা জেলা পরিষদের সদস্যরা যদি উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ভোট করতে চান, তাহলে তাদের অবশ্যই পদত্যাগ করতে হবে।

ইসি সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, কবিতা খানম, রফিকুল ইসলাম ও  শাহাদাত হোসেন চৌধুরী।
image_pdfimage_print

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

0
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। সরবরাহে বড় ধরনের বিঘ্নের...

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...