বিএনপি নেতা নুরুল হুদা চৌধুরীসহ ৩ নেতার মুক্তি

প্রকাশঃ

Spread the love

নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুল হুদা চৌধুরীসহ তিন নেতা জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার ঢাকা কেন্দ্রিয় কারাগার থেকে তারা মুক্তি পান। জামিনপ্রাপ্ত অন্যরা হলেন উপজেলা যুবদলের আহবায়ক এম দিদার হোসেন ও জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংসদ (জাসাস) সদস্য সচিব বাবুল হোসেন।

৪মাস আগে ঢাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে একাধিক মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়। দীর্ঘদিন কারাবরনের পর বিএনপি নেতারা মুক্তি পাওয়ায় নেতাকর্মীদের মধ্যে প্রানচাঞ্চল্য ফিরে আসে।

সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেন, গত বছরের ০৬ নভেম্বর ঢাকার কাকরাইল থেকে নুরুল হুদা চৌধুরীসহ বিএনপি তিন নেতাকে আটক করে পুলিশ। পরবর্তীতে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারাবন্দি করা হয়। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তাদের বিরুদ্ধে সাজানো মিথ্যা মামলা থেকে অবিলম্বে অব্যাহতি দাবি করছি।

image_pdfimage_print

সর্বশেষ

নতুন কূপ খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

0
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডে নতুন একটি কূপের খনন কাজ শুরু করেছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে তিতাস...

নারী আন্দোলন শক্তিশালী হলেই রাজনৈতিক ক্ষমতায়ন সম্ভব

0
নারী আন্দোলন গড়ে তোলা এবং তা আরও শক্তিশালী করার মধ্য দিয়েই নারীর রাজনৈতিক ক্ষমতায়ন সম্ভব বলে মন্তব্য করেছেন বক্তারা। নারীপক্ষের অবহিতকরণ সভায় তারা বলেন,...

মনোনয়ন ফরম কিনে ফেরার পথে যুবলীগ নেতা গ্রেপ্তার

0
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে মনোনয়ন ফরম কিনে ফেরার পথে ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ...

বিদেশে থাকা দুই অনলাইন অ্যাক্টিভিস্টের প্ররোচনায় আমি গ্রেপ্তার: আনিস আলমগীর

0
বিদেশে থাকা দুজন অনলাইন অ্যাক্টিভিস্টের প্ররোচনায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন...

সুপ্রিম কোর্টের ক্যান্টিনে আগুন

0
রাজধানীর রমনায় সুপ্রিম কোর্টের ক্যান্টিনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার (১৫ ডিসেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটে...