কমলনগরে চেয়ারম্যান প্রার্থী নুরুল আলম অপি’র মিছিল

প্রকাশঃ

Spread the love

 কমলনগর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক প্রাপ্তির পর স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নুরুল আমিন অপি বিশাল মিছিল বের করেছেন। শুক্রবার (৮ মার্চ) বিকালে কাঙ্খিত প্রতীক মোটরসাইকেল পাওয়ার পর তিনি শোডাউন ও মিছিল করেন। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণি পেশার লোকজন। মোটরসাইল মার্কার প্রার্থী অপি উপজেলার হাজিরহাট বাজার বিশাল মিছিল বের করে তার অবস্থান জানান দেন। এছাড়াও নুরুল আমিন গত কয়েকদিন থেকে নির্বাচনী মাঠে ব্যাপক প্রচার-প্রচারণা করে আসছেন। ভোট চেয়ে করেছেন উঠান বৈঠক ও মতবিনিময়। তিনি প্রচার প্রচারণার মাধ্যমে ইতিমধ্যে সাধারণ ভোটারদের নজরে আসেন। নুরুল আমিন অপি বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকে ভোটের মাঠে আছি। ভোটে জয়ী হয়ে মেঘনা ভাঙন কবলিত মানুষের জন্য কাজ করতে চাই। আশা করছি, দল মতের উর্ধে সাধারণ জনগণ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন। নুরুল আলম অপি ফলকন ইউনিয়নের সম্ভ্রান্ত বাঘা পরিবারের সন্তান। তিনি জেলা পরিষদের সদস্য মোশারফ হোসেন বাঘার ছোট ভাই। তিনি লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে বিএসসি পাশ করেন।

image_pdfimage_print

সর্বশেষ

অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল

0
তারাগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ...

প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা

0
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এক মাস মেয়াদ পূর্ণ হলো। এই অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা করেছেন প্রধানমন্ত্রী।...

ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য

0
খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন। মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের...

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

0
লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার...

হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

0
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা...