নরসিংদীতে অজ্ঞাত এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার

প্রকাশঃ

Spread the love

মোঃ মোবারক হোসেন,নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর পলাশে অজ্ঞাত এক ব্যাক্তির গলাকাটা ও পেট ফাঁড়া নাড়িভুড়ি বের করা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকাল সোয়া ৪টার দিকে নরসিংদী জেলার পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাখালী গ্রামের বালুরঘাতা নামক স্থানের একটি বাঁশঝাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতদের নাম পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায় , পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাখালী গ্রামের বালুরঘাতা নামক স্থানের একটি বাঁশঝাড়ের ভেতরে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পলাশ থানা পুলিশ ঘটনাস্থলে এসে নিহত ওই ব্যাক্তির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে হত্যার পর নিহত ব্যাক্তির গলা ও পেট ফেঁড়ে নাড়িভুড়ি বের করে দিয়েছে ঘাতকরা। লাশের গলা কাটা সহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন দেখা গেছে। খবর পেয়ে পলাশ থানা পুলিশসহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ঘটনা সত্যতা নিশ্চিত করে পলাশ থানার ওসি তদন্ত এমদাদুল হক জানান, ঘটনার মূল রহস্য উদঘাটন ও অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

image_pdfimage_print

সর্বশেষ

হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

0
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা...

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে হামলার ঘোষণা ইরানের

0
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় অপারেশনাল কমান্ড খাতাম আল-আনবিয়া জানান, ‘শত্রু আমাদেরকে যুক্তরাষ্ট্র ও জায়নিস্ট শাসনের অর্থনৈতিক কেন্দ্র ও ব্যাংকগুলোকে...

২০ ওভারের ক্রিকেটে সবার আগে ৭০০ উইকেটের চূড়ায় রশিদ

0
বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৭০০ উইকেটের অবিশ্বাস্য এক উচ্চতায় পৌঁছালেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। সোমবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতের...

আমিরাতকে হারিয়ে সুপার এইটের লড়াইয়ে টিকে রইল আফগানিস্তান

0
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টানটান উত্তেজনার ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৫ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। এই জয়ের ফলে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে যাওয়ার...

দলে যোগ দিতে ঢাকায় সুইডেনের আনিকা

0
আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার।...