আর্জেন্টিনার খেলা দেখতে ছেলেসহ কাতারে আমির

প্রকাশঃ

Spread the love

ফুটবল বিশ্বকাপে প্রিয় দল আর্জেন্টিনার খেলা দেখতে কাতারে ছেলেসহ হাজির বলিউড সুপারস্টার আমির খান।

ছেলে আজাদ রাও খানের সঙ্গে সাবেক স্ত্রী কিরণ রাও গিয়েছেন কাতারে। বিশ্বকাপের খেলা দেখে আবার ফিরেও গেছেন দেশে।

কাতারে আমির, কিরণের ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, ভক্তদের সঙ্গে ছবি তুলছেন আমির। সামনে কিরণ এবং আজাদ হেঁটে যাচ্ছিলেন। ছবি তোলা হয়ে গেলে তাঁদের কাছে ছুটে যান ‘লাগান’-তারকা। ক্যামেরার দিকে তাকিয়ে তিন জনের এক সঙ্গে ছবি তুলে দেওয়ার অনুরোধ করেন অনুরাগীদেরই।

গত সপ্তাহে কাতারের লুসাইল স্টেডিয়াম থেকে খেলা দেখে বেরিয়ে ছবি তোলেন আমির। আর্জেন্টিনার খেলা দেখতে কাতারে গিয়েছিলেন আমির। অভিনেতার ছেলের গায়ে জড়ানো ছিল মেসির দেশের নীল-সাদা পতাকা। কাতারে প্রায় কোনও ভক্তকেই ফেরাননি আমির।

সবার সঙ্গে হাসিমুখে ছবি তুলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে আমিরের গালভর্তি সাদা দাড়ি। গোঁফও সাদা। হাসিমুখে তাকে কিরণ এবং ছেলের সঙ্গে দেখে খুশি অনুরাগীরা। কেউ কেউ বলেছেন, অনেক দিন পর তাকে হাসতে দেখলাম। কেউ আবার বলেছেন, আমিরের এই ছবি দেখে শান্তি পেলাম।

শেষ বার আমিরকে পর্দায় দেখা গিয়েছে ‘লাল সিংহ চাড্ডা’ ছবিতে। ছবিটি বক্স অফিসে তেমন সাফল্য পায়নি। সমালোচক মহলেও এই ছবি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। তার পর আমির অভিনয় থেকে কিছু দিনের জন্য বিশ্রাম নেওয়ার কথা ঘোষণা করেন। অনেক দিন পর আমিরকে পরিবারের সঙ্গে হাসিখুশি ভাবে সময় কাটাতে দেখে খুশি ভক্তরাও।

image_pdfimage_print

সর্বশেষ

অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল

0
তারাগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ...

প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা

0
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এক মাস মেয়াদ পূর্ণ হলো। এই অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা করেছেন প্রধানমন্ত্রী।...

ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য

0
খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন। মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের...

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

0
লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার...

হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

0
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা...